Home » ইউএস ওপেনে অঘটন, চতুর্থ রাউন্ড থেকে বিদায় শিয়নটেকের

ইউএস ওপেনে অঘটন, চতুর্থ রাউন্ড থেকে বিদায় শিয়নটেকের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: ইউএস ওপেনে বড় অঘটন। চতুর্থ রাউন্ড টপকাতে পারলেন না গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক। সোমবার প্রতিপক্ষ ইয়েলেনা অস্টাপেঙ্কোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় শিয়নটেককে। ৬-৩, ৩-৬, ১-৬ গেমে হারতে হয় মহিলাদের শীর্ষ বাছাইকে। টানা দেড় বছর এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইগা শিয়নটেক। চলতি ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

আরও পড়ুন    ফাইনালে হেরেও ডুরান্ডে সেরা ফুটবলার ইস্টবেঙ্গলের, সর্বোচ্চ গোলদাতা মহামেডানের

ফলে তাঁর উপর বাড়তি প্রত্যাশা ছিল টেনিস মহলের। যদিও চতুর্থ রাউন্ডে সমর্থকদের বেশ নিরাশ করলেন তিনি। প্রতিপক্ষ সেই ইয়েলেনা অস্টাপেঙ্কো। লাটভিয়ার ২৪ বছরের প্রতিপক্ষের বিরুদ্ধে রেকর্ড বেশ খারাপ বিশ্বের এক নম্বর শিয়নটেকের। গত তিনটি ম্যাচে অস্টাপেঙ্কোর বিরুদ্ধে হেরেছেন তিনি। শুধু তাই নয় তিনটি ম্যাচে শিয়নটেকের দখলে গিয়েছে মোট ১ টি গেম।

সোমবারও একটি সেট জিতলেন তিনি। বাঁ হাতি বিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই অনেক ভুল করতে থাকেন বিশ্বে এক নম্বর তারকা। ভুলগুলির সদ্ব্যবহার করেন অস্টাপেঙ্কো। এই জয়ের ফলে পঞ্চম রাউন্ডে মার্কিন টেনিস তারকা কোকো গফের মুখোমুখি হবেন অস্টাপেঙ্কো। এখনও পর্যন্ত মোট দুবার এই দুজন মুখোমুখি গিয়েছে। সেখানে ১ টি করে ম্যাচ জিতেছেন দুজনে। প্রথম সাক্ষাতে জিতেছিলেন গফ, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে সমতা ফেরান অস্টাপেঙ্কো।

আরও পড়ুন   বিসিএসআইআর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি

চলতি ইউএস ওপেনে দুরন্ত ফর্মে রয়েছেন কোকো গফও। চতুর্থ রাউন্ডে তিনি হারিয়েছেন ক্যারোলিন উজনিয়াকির। তিন সেটের ম্যাচের ফলাফল ৬-৩, ৩-৬, ৬-১। এই জয়ের ফলে নয়া রেকর্ড স্থাপন করলেন গফ। সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মার্কিন টিনেজার টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে পরপর দু’বার কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।

About Post Author