Home » মেজর লিগে মেজর জয় মায়ামির, নায়ক সেই এলএমটেন

মেজর লিগে মেজর জয় মায়ামির, নায়ক সেই এলএমটেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে মেজর জয় মায়ামির। সোমবার ভারতীয় সময় ভোররাতে ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস। ম্যাচটিতে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাব। গোলাপি জার্সিধারীদের পক্ষে গোলগুলি করেছেন ফাকুন্দো ফারিয়াস, জর্ডি আলবা ও লিওনার্দো কাম্পানা। লস অ্যাঞ্জেলেসের হয়ে একমাত্র গোলটি করেছেন রেয়ান হোলিংশেড।

আরও পড়ুন    ফাইনালে হেরেও ডুরান্ডে সেরা ফুটবলার ইস্টবেঙ্গলের, সর্বোচ্চ গোলদাতা মহামেডানের

মেজর লিগ সকার যেন মেসি লিগ সকারে পরিণত হয়েছে। মার্কিন মুলুকের সকার বা ফুটবল নিয়ে কারুর খুব একটা মাথা ব্যাথা ছিল না। তবে, এই মরশুমে ওই লিগে যোগ দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ফলে মানুষের এখন এই লিগ নিয়ে আগ্রহ বেড়েছে। শুধু মেসি নন। তাঁর প্রাক্তন দুই বার্সেলোনার সতীর্থ সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও এই লিগে যোগ দিয়েছেন। তাও আবার মেসির ক্লাবে।

ফের একসঙ্গে এই তিন মূর্তিকে একসঙ্গে খেলতে দেখার একটা আগ্রহ তো ফুটবল মহলে রয়েছে। প্রত্যেক ম্যাচে মায়ামির গোলাপি জার্সিতে নিজেদের জাত চেনাচ্ছেন এই ত্রয়ী। সোমবারও তার অন্যথা হল না। মেসি গোল করলেন না, কিন্তু করালেন। ম্যাচের ১৪ মিনিটে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন ফারিয়াস। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন লিও। ৩৮ মিনিটের মাথায় লস অ্যাঞ্জেলেস গোলরক্ষককে একা পেয়েও ফিনিশ করতে পারেননি তিনি।

আরও পড়ুন   ইউএস ওপেনে অঘটন, চতুর্থ রাউন্ড থেকে বিদায় শিয়নটেকের

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মায়ামিকে টেক্কা দিলেও কাজের কাজ করতে পারেনি স্টিভেন এমিলের ছেলেরা। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান দুই দলের ফুটবলাররা।দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ময়ামির হয়ে ব্যবধান বাড়ান আলবা। বক্সের বাইরে থেকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন মেসি। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিল লস অ্যাঞ্জেলেস। তবে কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন ক্যাম্পানা। এবারও গোলের সুযোগ তৈরি করেছিলেন এলএমটেন। ৯০ মিনিটে একটি গোল শোধ করে লস অ্যাঞ্জেলেস। তাতে যদিও জিততে অসুবিধে হয়নি মেসিদের।

About Post Author