স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। এশিয়া কাপে ধারাভাষ্যকার প্যানেলে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডির মাঠে মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান। তবে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ওই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন গম্ভীর। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে গ্যালারিতে গিয়েছিলেন তিনি। অভিযোগ সেসময় তাঁকে উদ্দ্যেশ্য করে কটূক্তি করেন কিছু সমর্থক। এরপর তাঁদের লক্ষ্য করে মধ্যমা দেখান ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় বিতর্ক।
Gautam Gambhir ????pic.twitter.com/5wj1bCddm4
— CricTracker (@Cricketracker) September 4, 2023
সমর্থকদের একাংশের দাবি, গম্ভীরকে লক্ষ্য করে কোহলি ও ধোনির নামে জয়ধ্বনি দিচ্ছিলেন একদল সমর্থক। কোহলি ও গম্ভীরের শীতল সম্পর্কের কথা সকলের জানা। গত আইপিএলে বেঙ্গালুরু ও লখনউয়ের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারকে। এমনকি গম্ভীরের গুড বুকে নাম নেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। দুই অপছন্দের ক্রিকেটারের নাম শোনায় মেজাজ হারান গম্ভীর বলে দাবি একদল সমর্থকের। যদিও নিজের পক্ষে সাফাই দিতে গিয়ে এসব অভিযোগ অস্বীকার করেছেন গম্ভীর।

গম্ভীরের পাল্টা অভিযোগ তাঁকে উদ্দ্যেশ্য করে দেশ বিরোধী কথা বলেছে কিছু পাকিস্তান সমর্থক। এতেই মেজাজ হারিয়েছেন তিনি। দেশের বিরুদ্ধে তাঁর সামনে উস্কানিমূলক কথাবার্তা বলে যে পার পাওয়া যাবে না তাও স্পষ্ট করেছেন দিল্লির এই সাংসদ-ক্রিকেটার। এবিষয়ে গম্ভীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হয় তা সর্বদা সত্য নয়। পাকিস্তানের কিছু সমর্থক ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। কাশ্মীর নিয়ে মন্তব্য করছিল তারা। ভারতীয় হিসেবে সেই আচরণ সহ্য করা আমার পক্ষে সম্ভব হয়নি। বাধ্য হয়ে ওই আচরণ করেছি।”
“A lie can travel half way around the world while the truth is putting on its shoes”.
Not everything is as it seems. Any Indian would react how I did to the kind of slogans used against our nation. I love our players & I love my country. ????????????????
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) September 4, 2023
আরও পড়ুন প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় বড়সড় স্বস্তি কলকাতা হাইকোর্টে
তবে গম্ভীর যাই বলুক, প্রাক্তন ক্রিকেটারের এহেন আচরণে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল সমর্থক গম্ভীরের বক্তব্যকে সমর্থন করেছেন। আবার আর এক পক্ষ, গম্ভীরের দাবিকে খারিজ করে দিয়েছে। আর এক দলের প্রশ্ন, “গম্ভীর কো ইতনা গুসসা কিউ আতা…?”।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার