সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: গত ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবিটি মুক্তির আগেই রেকর্ড গড়েছিল। প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল ‘গদর ২’ ছবির টিকিট। মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত গদর ২। ছবিটি মুক্তির ২৫ দিনের মধ্যেই বক্স অফিসে .৫০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি। পরিসংখ্যান বলছে, ছবিটির এখনও পর্যন্ত মোট আয় হয়েছে ৫০২ কোটির উপরে। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল অনিল শর্মা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের হিট ছবির জায়গা করে নিয়েছে।

জানা গিয়েছে,এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে।
আরও পড়ুন বিতর্কের মাঝেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ রাজ্যপালের

এছাড়াও ফুটে ওঠে মর্মান্তিক দেশভাগের কাহিনী। সানিকে এক ট্রাক চালকের চরিত্রে এবং একজন শিখ এর চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে, সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সব পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠে এই নিয়েই ছিল সমগ্র ছবি। আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ‘গদর ২’ ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে। এর আগে ২০ বছর আগের গদর-এ তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস