Home » ডায়াবেটিসের সমস্যা? সুস্থ থাকতে রোজ আখরোট খান

ডায়াবেটিসের সমস্যা? সুস্থ থাকতে রোজ আখরোট খান

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর:   আখরোট এমন এক প্রকার বাদাম,যার মধ্যে পুষ্টিগুণ ভরপুর রয়েছে। তাই ডায়াবেটিসের সমস্যা বেড়ে গেলে চিকিৎসকরা তাই আখরোট খাওয়ার পরামর্শ দেন। যদিও আমরা অনেকেই জানিনা যে,আখরোটের মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।আখরোটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন তামা এবং ভিটামিন বি সিক্স যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।  আখরোটে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমায় এবং স্ট্রেস উপশম করে।  পাশাপাশি ডায়াবেটিসের সমস্যা দূর করতেও আখরোট  খুব উপকারী।  দেখে নেওয়া যাক আখরোট-এর কিছু স্বাস্থ্য গুনাগুন-

ডায়াবেটিস প্রতিরোধ করে

চিকিৎসকরা বলেন যে কোনো ধরণের বাদামই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ব্যাপক সাহায্য করে।  বিশেষত যাঁরা নিয়মিত আখরোট খান তাঁদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়।

পেট পরিষ্কার করে

পেট পরিষ্কার রাখতে শরীরে ফাইবার থাকা অত্যন্ত জরুরি। সাধারণত যে খাবারগুলি থেকে শরীরে প্রোটিন আসে, সেগুলিতে ফাইবারের পরিমাণ অত্যন্ত কম। আখরোটে থাকা ফাইবার হজমক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে রোজ আখরোট খান।

হজমে সাহায্য করে

হজম পক্রিয়া ঠিক রাখতে পারলে আপনার শরীর ভালো থাকতে পারে।  তাই বিশেষজ্ঞরা বলেন,পেট ভালো তো সব ভালো।  হজমের সমস্যা দূর করতে আখরোট খুব ভালো কাজ করে।  গবেষণায় দেখা গিয়েছে,এই খাবারে থাকা বিভিন্ন উপাদান অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়াকে সাহায্য করে।ফলে খাবার ঠিকমতো হজম হয়।

আরও পড়ুন     গৌরী লঙ্কেশ হত্যার ছ’বছর অতিক্রান্ত, আজও বিচার চলছে ঢিমেতালে

অনিদ্রা দূর করে

আখরোটে মেলাটোনিন নামক এক প্রকার উপাদান থাকে যা অনিদ্রার সমস্যাকে দূরে রাখতে বিশেষভাবে সাহায্য করে।  তাই রাতে যাদের ঘুম ভালো হয় না,তারা খাদ্যতালিকায় আখরোট রাখলে অনিদ্রার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টি- অক্সিডেন্টে, যা সুস্থ ত্বকের জন্য বিশেষ উপযোগী।  ত্বকের বলিরেখা কমাতে এবং বয়সের ছাপ দূর করতে প্রতিদিন খান আখরোট।

About Post Author