Home » গৌরী লঙ্কেশ হত্যার ছ’বছর অতিক্রান্ত, আজও বিচার চলছে ঢিমেতালে

গৌরী লঙ্কেশ হত্যার ছ’বছর অতিক্রান্ত, আজও বিচার চলছে ঢিমেতালে

সময় কলকাতা ডেস্ক,৫ সেপ্টেম্বর : গুলিতে নিহত গৌরী লঙ্কেশকে মনে আছে? সারা ভারতে তোলপাড় ফেলেছিল গৌরী লঙ্কেশ  হত্যাকান্ড । ৫ সেপ্টেম্বর গৌরী স্মৃতি দিবস। সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যার ছয় বছর অতিক্রান্ত , কিন্তু ২০১৮ সালে মামলার চার্জশিট দাখিল করা হলেও তার মামলার বিচার আজও শেষ হয়নি। খুব ঢিমেতালে চলছে সবকিছু। রায় পেতে আরও সময় লাগবে বলছেন নিহত গৌরী লঙ্কেশের কাছের মানুষরা।

বিচার বিলম্বিতভাবে ২০২২ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই তিনজন বিচারক পরিবর্তন হয়েছে।  ৫৩০  জন সাক্ষীর মধ্যে মাত্র ৮৩ জন সাক্ষ্য দিয়েছেন।“এই গতিতে, বিচার শেষ হতে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে।গৌরী লঙ্কেশ এবং মামলার অভিযুক্তদের জন্য একটি দ্রুত বিচার ন্যায্য, ”গৌরীর ঘনিষ্ঠ সহযোগী কর্মী শিবসুন্দর বলেছেন।

বিচারের একটি গুরুত্বপূর্ণ ও নয়ামোড় গত মাসে দেখা গিয়েছিল। একজন  সাক্ষী অস্ত্র প্রশিক্ষণের জন্য তাঁর বক্তব্য পরিবর্তন করে।  মামলার অন্যান্য আসামিদের সাথে পুনে যাওয়ার বিষয়ে তার বক্তব্য পরিবর্তন করে জানান, পুনে তিনি গিয়েছিলেন ২০১৬  সালের জুন মাসে । সাক্ষী আগে বলেছিলেন যে তিনি সুজিত কুমারের সাথে পুনে গিয়েছিলেন।সুজিত কুমার
হিন্দু জনজাগৃতি সমিতি (HJS) -তে গোয়া-ভিত্তিক কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী সনাতন সংস্থার একটি শাখার একজন বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য। শুধু তাই নয় সুজিত কুমার বিভিন্ন অপারেশনে লোকেদের যোগান দিয়ে থাকে বলেও জানা গিয়েছিল।

যাই হোক, শুনানি চলছে ধীরগতিতে । খালি মননে আর স্মরণে রয়েছেন  গৌরী লঙ্কেশ । কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরুতে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার গৌরী স্মৃতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ।গৌরীর ঘনিষ্ঠ কর্মীরা এই মামলার দ্রুত বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের বিষয়ে সিদ্দারামাইয়াকে জানাবেন বলে স্থির করেই রেখেছিলেন। তাঁরা এখন বিচারে দ্রুত গতি চান। দেখতে দেখতে ছ’টা বছর যে কেটেই গেল!

আরও পড়ুন :ফ্ল্যাট বিক্রি কেলেঙ্কারি : নুসরাত জাহানকে ১২সেপ্টেম্বর ইডির তলব

About Post Author