Home » প্রকাশিত হল এশিয়া কাপের সুপার ফোরের ক্রীড়াসূচি, কবে বাবারদের মুখোমুখি রোহিতরা? জেনে নিন….

প্রকাশিত হল এশিয়া কাপের সুপার ফোরের ক্রীড়াসূচি, কবে বাবারদের মুখোমুখি রোহিতরা? জেনে নিন….

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: প্রকাশিত হল চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ চারের ক্রীড়াসূচি। গ্রুপ-এ থেকে প্রথম দল হিসেবে পাকিস্তান আগে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছিল। নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারতও। অপরদিকে, গ্রুপ বি-তে মঙ্গলবার রাতে হাড্ডাহাড্ডি ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে আফগানিস্তানের। প্রথম দুই দল হিসবে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এবার সেরা চারটি দল নিজদের মধ্যে খেলবে। মোট ৩ টি করে ম্যাচ পাবে সবকয়টি দল। মোট ৬ টি ম্যাচ হবে। গ্রুপ তালিকার প্রথম দুটি দল পৌঁছে যাবে ফাইনালে। বিশ্বকাপের আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন এশিয়ার দলগুলি। দেখে নেওয়া যাক শেষ চারের লড়াইয়ে কে? কবে? কোথায়? কার? মুখোমুখি হতে চলেছে…

১. সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। আগামী ৬ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে এই দুই দল। ভারতীয় সময় বিকেল ৩ টে থেকে শুরু হবে ম্যাচ।

২. দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোতে মুখোমুখি হবে দুই দল। খেলার সময় ভারতীয় সময় বিকেল ৩ টে।

৩. তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। আগামী ১০ সেপ্টেম্বর সন্মুখ সমরে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ। ম্যাচ হবে কলম্বোতে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩ টে।

৪. চতুর্থ ম্যাচে ভারতের সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। কলম্বোতে ভারতীয় সময় বিকেল ৩ টে খেলা শুরু হবে।

৫. পঞ্চম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল ৩ টে ম্যাচ হবে কলম্বোতে।

৬. সুপার ফোরের শেষ ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। কলম্বোতে ওই ম্যাচে ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে। খেলা শুরু হবে ৩ টের সময়।

আগামী ১৭ সেপ্টেম্বর সেরা দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালও আয়োজিত হবে কলম্বোতে।

আরও পড়ুন    নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস

চলতি একদিনের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যদিও ভারত আগে জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে ম্যাচ খেল তাঁদের পক্ষে সম্ভব নয়। গ্রুপ লিগে ভারত পাক ম্যাচ আয়োজন করা হয় দ্বীপ রাষ্ট্রের ক্যান্ডির স্টেডিয়ামে। যদিও ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। সুপার ফোরে এই দুই দল কোথায় মুখোমুখি হবে তানিয়া শুরু হয় জল্পনা। ম্যাচ আয়োজন করতে চেয়ে ভারতের কাছে আবেদন করে পাক ক্রিকেট বোর্ড। যদিও দেখা গেল এই দুই দেশকে ফের খেলতে হবে দ্বীপরাষ্ট্রে। তবে ক্যান্ডিতে নয়, এবার ম্যাচ হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

About Post Author