Home » দুর্গাপুজোর পর ফের মুখোমুখি ইস্ট-মোহন, দেখে নিন আইএসএলের প্রথম ভাগের ক্রীড়াসূচী

দুর্গাপুজোর পর ফের মুখোমুখি ইস্ট-মোহন, দেখে নিন আইএসএলের প্রথম ভাগের ক্রীড়াসূচী

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর: চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। বৃহস্পতিবার প্রকাশ করা হল আইএসএলের প্রথম ভাগের ক্রীড়াসূচী। দুর্গাপুজো শেষ হওয়ার চার দিনের মাথায় আইএসএলের মেগা ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। এই মরশুমের শুরুতে ডুরান্ড কাপে দুই দলের ম্যাচে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। এবার ইন্ডিয়ান সুপার লিগে সেই উন্মাদনা ছাপিয়ে যাবে বলে আশা ফুটবল মহলের।

২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। দক্ষিণের ডার্বি দিয়েই এবার অভিযান শুরু ইন্ডিয়ান সুপার লিগের। উদ্বোধনী ম্যাচের ৪৮ ঘন্টা পর ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। ঘরের মাঠ যুবভারতীতে পঞ্জাবের মুখোমুখি হবে সবুজ মেরুন শিবির। রাত ৮ টায় শুরু হবে ওই ম্যাচ। মোহনবাগান আইএসএল অভিযান শুরুর ঠিক দুদিন পর মাঠে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এবারে রাতের ম্যাচগুলি হবে ৮ টায়, দুটো ম্যাচ থাকলে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৫.৩০ টায়। তবে এবার ম্যাচগুলি শুধু সপ্তাহান্তে হবে না। সপ্তাহের ব্যস্ত দিনেও অনেক ম্যাচ রাখা হয়েছে।

আরও পড়ুন    রোগীদের পাশাপাশি নিষ্প্রাণ কাঠের টুকরোকে জীবন্ত করে তোলেন এক শিল্পী- চিকিৎসক

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে টুর্নামেন্টের মধ্যে। জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে ক্লাব ও ফেডারেশনের মধ্যে একটা জটের সৃষ্টি হয়েছে। ভরা মরশুম থাকায় একাধিক ক্লাবে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের জাতীয় দলে ছাড়তে অস্বীকার করছে। তবে ক্লাব ও জাতীয় দলের কথা মাথায় রেখে ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বর কোনও ম্যাচ রাখা হয়নি। ফলে ক্লাবগুলির এই সময়ের মধ্যে ফুটবলার ছাড়তে অসুবিধে হওয়ার কথা নয়।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম ভাগ্যের ক্রীড়াসূচিতে কবে খেলতে নামছে দুই প্রধান।

মোহনবাগান সুপার জায়ান্টস :

২৩ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম পঞ্জাব এফসি, কলকাতা

২৭ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, কলকাতা

৭ অক্টোবর: চেন্নাইয়িন বনাম মোহনবাগান, চেন্নাই

২৮ অক্টোবর: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, কলকাতা

১ নভেম্বর: জামশেদপুর বনাম মোহনবাগান, জামশেদপুর

২ ডিসেম্বর: হায়দরাবাদ বনাম মোহনবাগান, হায়দরাবাদ

৬ ডিসেম্বর: মোহনবাগান বনাম ওড়িশা এফসি, কলকাতা

১৫ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগান, অসম

২০ ডিসেম্বর: মুম্বই সিটি বনাম মোহনবাগান, মুম্বই

২৩ ডিসেম্বর: মোহনবাগান বনাম এফসি গোয়া, কলকাতা

২৭ ডিসেম্বর: মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স, কলকাতা

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব:

২৫ সেপ্টেম্বর: ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, কলকাতা

৩০ সেপ্টেম্বর: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ, কলকাতা

৪ অক্টোবর: বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু

২১ অক্টোবর: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল, গোয়া

২৮ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা

৪ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স, কলকাতা

২৫ নভেম্বর: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল, চেন্নাই

৪ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড কলকাতা

৯ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, কলকাতা

১৬ ডিসেম্বর: মুম্বই সিটি বনাম ইস্টবেঙ্গল, মুম্বই

২২ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম ওড়িশা, কলকাতা

About Post Author