Home » কিংস কাপে টাইব্রেকারে ইরাকের কাছে হারল ভারত

কিংস কাপে টাইব্রেকারে ইরাকের কাছে হারল ভারত

সময় কলকাতা ডেস্ক,৭ সেপ্টেম্বর : ভারত যে ফুটবলে এশিয়ার মানচিত্রে  অন্যতম শক্তিধর দেশ হয়ে উঠছে তার প্রমাণ আরেকবার মিলল কিংস কাপে । বৃহস্পতিবার কিংস কাপে  সুনীল ছেত্রী বিহীন ভারত দুবার এগিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি । দুবার পেনাল্টি থেকে গোল করে ভারতকে নির্ধারিত সময়ে আটকে রেখে শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ জেতে ইরাক।

প্রথমার্ধে খেলার ফলাফল  ১-১ থাকার পরে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। পেনাল্টি শুট আউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতের প্রথম শটটি মিস করেন ব্রেন্ডন ফের্নান্দেস। বাকি চারটি শটেই গোল হয়। কিন্তু ইরাকের ফুটবলারেরা পাঁচটি শটেই গোল করে যান। প্রথম গোলের ক্ষেত্রে গুরপ্রীত সিংহ সান্ধু প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের চারটি শটে তাঁকে কোনও সুযোগই দেননি ইরাকের ফুটবলারেরা।বৃহস্পতিবার তবুও ভারতের। কারণ ভারত ছেত্রী, ছাঙতের মত অন্যতম নির্ভরযোগ্য দুই খেলোয়াড় কে না পেলেও ফিফা ৱ্যাঙ্কিং-এ ৭০ নম্বরে থাকা ইরাককে প্রায় হারিয়ে দিয়েছিল ভারত। শুধু তাই নয় ইরাকের দ্বিতীয় গোলের ক্ষেত্রে নিখিল পূজারীর বিরুদ্ধে যে সিদ্ধান্ত রেফারি নেন তা যথেষ্ট বিতর্কিত। নিখিল বা ভারতের কোনও খেলোয়াড় যে ইরাকের কোনও খেলোয়াড়কে বক্সের মধ্যে ধাক্কা মারেননি  তা পরিষ্কার ভাবে টিভি রিপ্লেতে দেখা গিয়েছে। এক্ষেত্রে গোল করতে  ভুল করেন নি ইরাকের আমিন। প্রথমে সাহালের পাস থেকে গোল করে এদিন ভারতকে এগিয়ে দিয়েছিলেন নাওরেম মহেশ সিং। সন্দেশ ঝিঙ্গনের পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল থেকে  পাওয়া পেনাল্টি থেকে গোল শোধ করে ইরাক।

ইরাকের গোলরক্ষকের ভুলে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল খেয়ে ইরাক পিছিয়ে পড়ে। এরপরে বিতর্কিত গোলে আবার সমতায় ফেরে ইরাক। থাইল্যান্ড লেবাননকে হারিয়ে দেওয়ায় কিংস কাপে তৃতীয় স্থানের জন্য ম্যাচে লেবাননের মুখোমুখি হবে ভারত।।

আরও পড়ুন :জিতল অজি দল, নায়ক লাবুশানে

About Post Author