সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর তুমুল দুর্যোগ শুরু হয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের পরিণত হয়েছে এবং তা দক্ষিণ ওডিশা উপকূলে অবস্থান করছে। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও গত কয়েকদিন ধরে দিনভর ভারী বৃষ্টির হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৭ থেকে ৯২ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাটে একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আরও পড়ুন ধর্ষণে দোষী ড্যানি মাস্টারসনের ৩০ বছরের কারাদণ্ড
পূর্বাভাস বলছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। এদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি