Home » চুলের যত্ন নেবে অ্যালোভেরা, পুজোর আগেই বানিয়ে ফেলুন এই ঘরোয়া হেয়ার প্যাক

চুলের যত্ন নেবে অ্যালোভেরা, পুজোর আগেই বানিয়ে ফেলুন এই ঘরোয়া হেয়ার প্যাক

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ গরমে চুলের ঠিকমতো পরিচর্যা না করলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। সামনেই পুজো আসছে। তাই চুলের পরিচর্যা করার জন্য হেয়ার প্যাক কাজে লাগাতে পারেন। ঘরোয়া ভাবে তৈরি বিভিন্ন হেয়ার প্যাক চুলের গ্রোথে ম্যাজিকের মত কাজ করে। চুলের সমস্যার সমাধান করতে হেয়ার প্যাক অন্যতম সমাধান। পুজোর আগেই চুলের জেল্লা ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,প্রোটিন হেয়ার প্যাক,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের প্রয়োজন হয়। এক্ষেত্রে ঘরোয়া উপায়ে হেয়ার প্যাক তৈরি করতে অ্যালোভেরা দারুণ সাহায্য করে। এতে চুলের জেল্লাও ফিরবে। নরম হবে চুল। চুল পড়াও কম হবে। দেখে নিন পার্লারে না গিয়ে বাড়িতে বসেই কিভাবে হেয়ার প্যাক বানাবেন-

অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।

অ্যালোভেরার হেয়ার প্যাক
আপনার চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করবে অ্যালোভেরা। এতে আছে প্রোটিওলাইটিক এনজাইম। যা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি চুলের জেল্লাও ধরে রাখবে। এক্ষেত্রে একটি পাত্রে অলিভ অয়েল নিন। এরসঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি আপনার স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুল ভালো থাকবে। সপ্তাহে অন্তত ২ দিন এই হেয়ারপ্যাকটি চুলে লাগান।

টক দইয়ের হেয়ার প্যাক
টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে, যা আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টক দই চুল ফ্রিজি হতে দেয়না। এর পাশাপাশি টক দই চুল নরম রাখতে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এক্ষেত্রে টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো আমন্ড অয়েল, ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন। এরপর মিশ্রণটি আপনার স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত ১ দিন এই হেয়ারপ্যাক লাগাতে পারেন।

আরও পড়ুন    যুক্তরাষ্ট্র ওপেনে নয়া কীর্তি ‘পরবর্তী সেরেনা’ কোকোর

কলার হেয়ার প্যাক
কলার হেয়ার মাস্ক চুলের জন্য খুবই ভালো। চুল ভালো রাখতে ও তার জেল্লা ফেরাতে এই হেয়ারমাস্ক বেশ কার্যকরী। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা চুলকে মজবুত করে। এমনকী চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একটি পাত্রে এই কলা চটকে নিন। তার মধ্যে পরিমাণ মতো নারকেল তেল মেশান। এবার মিশ্রণটি ভালো করে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ১ দিন এই হেয়ার প্যাক লাগান।

About Post Author