Home » অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের দল ঘোষণা কিউয়িদের

অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের দল ঘোষণা কিউয়িদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর:  বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যে এক এক করে দল ঘোষণা করেছে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দলগুলি। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দলগুলি দল ঘোষণা করে দিয়েছে। পিছিয়ে নেই নেদারল্যান্ডসের মত ছোট দলগুলিও। সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। তবে তাঁদের দল ঘোষণার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। কি সেই অভিনবত্ব?

একদিনের ক্রিকেটে বিশ্বকাপে সব থেকে ধারাবাহিক দল নিউজিল্যান্ড। দলে বড় তারকা থাক বা না থাক প্রতিবার বিশ্বকাপে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। এখনও পর্যন্ত একবারও খেতাব জয়ের স্বাদ পায়নি। গতবার ট্রফি জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। তবুও স্বপ্ন অধরা থেকে যায় ভাগ্যের দোষে। এবার অধরা স্বপ্ন পূরণ করতে ভারতে আসছে কিউয়ি শিবির। সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল।

আরও পড়ুন   যুক্তরাষ্ট্র ওপেনে স্বমহিমায় জোকার, জিতলেন জীবনের ২৪ তম গ্র্যান্ডস্লাম

দেখে নেওয়া যাক কারা পেলেন ভারতে বিশ্বকাপ খেলতে আসার টিকিট..

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং। দলে রয়েছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। উইলিয়ামসন, বোল্ট, ফার্গুসন, সাউদি, কনওয়ের মত বহুদিন খেলা তারকা রয়েছেন দলে। আবার রয়েছেন রচিন, চ্যাপম্যানের মত তরুণরাও। এই দলে ছয়জন এমন ক্রিকেটার রয়েছেন যাঁদের এটা প্রথম বিশ্বকাপ।

 

দল ঘোষণার ক্ষেত্রে অভিনবত্ব বা চমক দিয়েছে কিউয়িরা। বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পেয়েছেন তাঁদের পরিবারের লোকজন নামগুলি ঘোষণা করেছেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করেছেন তাঁর স্ত্রী। অলরাউন্ডার জিমি নিশামের ঠাকুমা ও দাদু নাতির নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রচিন রবীন্দ্র সুযোগ পেয়েছেন এবারের দলে। তাঁর নাম ঘোষণা করেছেন তাঁর বাবা ও মা। সব কিছু মিলিয়ে এবারে দল ঘোষণায় বাকি দলগুলিকে পিছনে ফেলেছে গতবারের ফাইনালিস্টরা।

About Post Author