স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছে জোরকদমে। আগামী বছর জার্মানিতে বসছে ১৩ তম উয়েফা ইউরো কাপের আসর। মোট ২৪ টি দল এবার অংশ নেবে ইউরোপ সেরার লড়াইয়ে। কোন ২৪ টি দেশ মূলপর্বে খেলবে তা নির্ধারণ করা হবে যোগ্যতা পর্বের মাধ্যেমে। ইউরোপের দলগুলি মরিয়া চেষ্টা চালাচ্ছে এই ইউরোপ সেরার লড়াইয়ে মূলপর্বে যোগ্যতা অর্জন করার জন্য।

বুধবার মাঠে নামে স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, ইজরায়েল, নরওয়ে, ইতালি, ইউক্রেন, বেলজিয়ামের মত ইউরোপীয় ফুটবলের শক্তিশালী দলগুলি।এ গ্রুপের লড়াইয়ে স্পেন মুখোমুখি হয় সাইপ্রাসের। গত ম্যাচে জর্জিয়াকে ৭-১ গোলে হারানোর পর এদিনও বড় জয় পেয়েছে স্পেন। সাইপ্রাসকে ৬-০ গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের ছেলেরা। ম্যাচে ৮২ শতাংশ বলের দখল ছিল লা ফুরিয়া রোজাদের দখলে। ১৮ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় স্পেন। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান মেরিনো।

বাকিগুলোগুলি হয় দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে খেলার ফল ৩-০ করেন জোসেলু। ৭৩ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন ফেরান তোরেস। ৭৭ মিনিটে একটি গোল করেন অ্যালেক্স বায়েনা। এই গ্রুপের অপর একটি ম্যাচে নরওয়ে ২-১ গোলে হারিয়েছে জর্জিয়াকে। নরওয়ের হয়ে গোলাগুলি করেন আর্লিং হাল্যান্ড ও ওডেগার্ড। সি গ্রুপের অপর একটি ইতালির কাছে হারতে হল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও আজুরিদের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হল ইউক্রেনকে। ইতালির হয়ে জোড়া গোল করে এই ম্যাচের নায়ক ফ্রাত্তেসি।
আরও পড়ুন বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জয় ব্রাজিল-আর্জেন্টিনার

ইউক্রেনের হয়ে ব্যবধান কমান ইয়ার্মেলেঙ্কো। গ্রুপের অন্য একটি ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়া ২-০ গোলে হারায় মাল্টাকে। আই গ্রুপের ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। সুইস দলের হয়ে তিনটি গোল করলেন ইত্তেন, গ্রানিত হাকা ও শাকিরি। এফ গ্রুপের খেলায় এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করলেন রোমেলু লুকাকু। এছাড়াও একটি করে গোল করেন ভার্টনঘেন, ট্রসার ও দি ক্যাতেলিয়ার।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত