Home » চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে সমতাসূচক গোল লাজিও গোলরক্ষকের, জয় পেল বার্সা-পিএসজি-সিটি

চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে সমতাসূচক গোল লাজিও গোলরক্ষকের, জয় পেল বার্সা-পিএসজি-সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। বুধবার রাত থেকে শুরু বল এই মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনেই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামে এসি মিলান, ডর্টমুন্ড, লাজিও, পিএসজি, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদের মত হেভিওয়েট দলগুলি। এদের মধ্যে কেউ জিতল বড় ব্যবধানে, কেউ আবার শেষ  মুহূর্তে সমতাসূচক গোলে মুখ রক্ষা করল।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সব থেকে জমকালো টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনে মাঠে নামে একাধিক বড় ক্লাব। প্রথম ম্যাচে ঘরের মাঠ স্যান সিরোতে এসি মিলান মুখোমুখি হয় নিউক্যাসেল ইউনাইটেডের। এফ গ্রুপের এই ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে ঘরের মাঠে এদিন গোলের বেশি সুযোগ তৈরি করেছিল ৭ বারের ইউরোপ সেরা মিলান। যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। নিউক্যাসেল তিন কাঠির তলায় এদিন দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলরক্ষক নিক পোপ। এই ম্যাচে মোট ৮ টি বলকে বিপদ মুক্ত করেন পোপের বিশ্বস্ত গ্লাভস।

আরও পড়ুন    পেত্রাতোসের জোড়া গোল, ওড়িশাকে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের

এই গ্রুপের অন্য একটি খেলায় স্বস্তির জয় পেয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে কিলিয়ান এমবাপেরা ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এমবাপের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৫৮ মিনিটে ফ্রান্সের ক্লাবের হয়ে ব্যবধান বাড়ান প্রাক্তন ডর্টমুন্ড ফুটবলার আশরাফ হাকিমি। ঘরের মাঠে এদিন ৬৯ শতাংশ বল দখল রেখে জয় পেল দ্যা পারিসিয়ানরা। জি গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ৩-১ গোলে সার্বিয়ার ক্লাব ক্রিভিনা জিভেজডাকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

সিটির হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। ৭৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন রড্রি। এই গ্রুপের অপর একটি ম্যাচে বড় জয় পেয়েছে আরবি লিপজিগ। সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজকে ৩-১ গোলে হারাল লিপজিগ। এইচ গ্রুপের ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বেলজিয়ামের ক্লাব রয়্যাল অন্তরীপকে ৫-০ গোলে হারিয়েছে জাভির দল। বার্সার হয়ে জোড়া গোল করেছেন জাও ফেলিক্স। বাকি গোলাগুলি করেন রবার্ট লেওয়ানডস্কি ও গাভি। বাকি গোলটি হয় আত্মঘাতী। ২০১৬/১৭ মরশুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোলের ব্যবধানে জিতল ব্লাউগ্রানারা। এই গ্রুপের অন্য একটি খেলায় ইউক্রেনের শাখতার ডোনেটস্ককে ৩-১ গোলে হারিয়েছে পোর্তো। পর্তুগালের ক্লাবটির হয়ে জোড়া গোল করেন গালেনো, অপর গোলটি করেন টারেমি।

ই গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডের ক্লাব ফেয়েনুর্ড জয় পেয়েছে সেলটিকের বিপক্ষে। ম্যাচের ফল ২-০। এই গ্রুপের অপর একটি ম্যাচে মুখোমুখি হয় স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইতালির লাজিও। এই ম্যাচটি গত রাতের সব থেকে রোমহর্ষক ম্যাচ। লাজিওর ঘরের মাঠে প্রথমে গোল করে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পেনের ক্লাবটির হয়ে গোলটি করেন পাবলো ব্যারিওস। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে ওই গোলে এগিয়ে ছিল লাজিও। এরপর একটি বিরল মুহূর্তের সাক্ষী থাকল গোটা স্টেডিয়াম। সংযুক্তি সময়ে ইতালির ক্লাবের হয়ে সমতা ফেরান তাঁদের গোলরক্ষক প্রভেদেল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ গোলকিপার হিসেবে গোল করার নজির গড়লেন তিনি।

About Post Author