সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর : কাজী নজরুল ইসলাম বলেছিলেন “ওরে নীল যমুনার জল/
বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম?” এখন কালনায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে যমুনার কাছে গিয়ে আর ঘনশ্যামের খোঁজ নিতে নাও হতে পারে । কালনার মানুষদের বাড়ির কল থেকে নীল রঙের জল বেরোচ্ছে।
সমুদ্রের জলও নীল হয়।কম তরঙ্গদৈর্ঘ্যের নীল রশ্মি সবচেয়ে কম শোষিত হয়ে বেশ কিছুটা নীল রং ফেরত আসে। সমুদ্রের জলে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে নীল রং ধরা পড়ে,স্বাভাবিকভাবেই নীল রশ্মি শোষিত না হওয়ায় জলের রং নীল দেখাতেই পারে। কিন্তু সমুদ্রের জলের পরিমান বেশি।কিন্তু এত বিজ্ঞান বোঝেন না সাধারণ মানুষ। অন্তত কালনা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবতলা ভাটাপুকুর পার এলাকার মানুষরা তো নয়ই। তাঁদের কাছে রহস্য হয়ে দেখা দিয়েছে পানীয় জলের রং । পুরসভা থেকে আসা জলের রঙ বদলে গিয়েছে। দুটি বাড়ির ট্যাপকল (টাইমকল ) থেকে পড়ছে নীল জল। তাঁরা দেখতে পাচ্ছেন জলের রং স্বাভাবিক নয়। হইচই পড়েছে এলাকায়। জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
তথাপি উদ্বেগ অমূলক নয়। কালনা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবতলা ভাটাপুকুর পার এলাকার দুটি বাড়ির টাইম কল থেকে পড়ছিল নীল জল। অথচ কয়েকদিন আগেও দিব্যি সাদা জল আসছিল। আচমকাই নীল জল বেরোতে শুরু করে।প্রথমে গ্রাহ্য না করলেও পরে এই বিষয়টি ছড়িয়েছে উদ্বেগ । আর এমন খবর পাওয়ার পরই ওই এলাকায় মঙ্গলবার হাজির হন কালনা পুরসভার গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। পুরসভার পক্ষে, তপন পোড়েল বলেন, দুটি বাড়িতে নীল রঙের জল পাওয়া গিয়েছে। কালনায় প্রাপ্ত নীল জলের নমুনা বর্ধমানে টেস্টের জন্য পাঠানো হয়েছে । পূর্ণাঙ্গ রিপোর্টের ফল হাতে না এলেও প্রাথমিক ভাবে তাঁরা যা জেনেছেন তার ভিত্তিতে তাঁরা জানিয়েছেন পুরসভার জল নিরাপদ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেও পুরসভার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫