সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর: এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জনপ্রিয়তার কথা মাথা রেখে গ্রাহকদের জন্য পুজোর আগে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নতুন এই প্ল্যানের খরচ শুরু হচ্ছে ৯৯ টাকা থেকে এবং তা শেষ হচ্ছে ৬৯৯ টাকায়। নতুন প্রিপেড এই প্ল্যানগুলিতে আপনি আনলিমিটেড কলিং এর সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড হাই স্পিড ডেটার সুবিধাও। সেইসঙ্গে পেয়ে যাবেন রোজ ১০০টি করে ফ্রি এসএমএস এর সুবিধাও। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি সম্পর্কে বাকি তথ্য-

৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানে কাস্টমারদের দুইদিনের ভ্যালিডিটি অফার করা হয়। দুইদিনে আপনি ৩০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারেন। আগে এই প্ল্যানটি একদিনের জন্য বৈধ ছিল। এখন তা বাড়িয়ে দুই দিন করা হয়েছে। ৯৯ টাকার ডেটা প্যাকে আপনি এখন দুই দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। ৯৯ টাকার ডেটা প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীরা ২০জিবি করে মোট ৪০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
আপনি যদি কম খরচে বেশি ডেটা সহ একটি প্ল্যান খোঁজেন, তাহলে এয়ারটেল-এর ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। কোম্পানি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ এমএমএস পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ পাবেন।
আরও পড়ুন ১২ দিনের বিদেশ সফরে রাজ্যপাল বোস, ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত

৫১৯ টাকার রিচার্জ প্ল্যান
৬০ দিনের রিচার্জ প্ল্যান কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এয়ারটেল-এর ৫১৯ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডেটার সুবিধা পেয়ে যাবেন। সেইসঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে