Home » নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর:  পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর এই নিম্নচাপের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি বিকেলের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে,সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই নামতে পারে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অবশেষে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে রাজ্যবাসী।

আরও পড়ুন       “কারুর কাছে উত্তর দিতে বাধ্য নই..” শিল্প ঘোষণা নিয়ে সমালোচনাকে স্ট্রেট ব্যাটে খেললেন সৌরভ

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ সাধারণত মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম বেড়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৪ শতাংশ। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে শুক্রবার বিকেলের পর থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।


পূর্বাভাস বলছে, শুক্রবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author