স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চারদিন। কোন দলের হাতে উঠবে সেরার শিরোপা? চায়ের ঠেক থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে যুক্তির তুফান। বিশ্বকাপের নিজের পছন্দের সেরা বোলারদের বেছে নিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। এবার সেরা পাঁচ সেরা জোরে বোলারের নাম জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেন। কারা রয়েছেন সেই তালিকায় চলুন দেখে নেওয়া যাক-

৫) মার্ক উড (ইংল্যান্ড): তালিকার পাঁচ নম্বরে নাম ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উডের। উডের অতিরিক্ত পেস বোলিংয়ের জন্য বিপাকে পড়তে পারে বিপক্ষ। ইংল্যান্ডের হয়ে আসন্ন বিশ্বকাপে অনেক উইকেট নেবেন উড। তাঁর গতি বিপক্ষের ব্যাটারদের মনে ভীতি তৈরি করার জন্য কাফি। এমনটাই মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক জোরে বোলার।

৪) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): স্টেনের বাছাই করা পাঁচজন জোরে বোলারের মধ্যে চতুর্থ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। গতবার নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল খেলার পিছনে তাঁর অবদান রয়েছে। তাঁর সুইং বোলিং এই বিশ্বকাপেও ব্ল্যাক ক্যাপ্সদের বাড়তি সুবিধে দেবে। পাশাপাশি নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে এই বাঁ হাতি পেসারের। স্টেনের মতে আসন্ন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হবে বোল্ট।

৩) শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান): তাঁর বোলিং দক্ষতার সামনে প্রায় বিপাকে পড়েন বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। আসন্ন বিশ্বকাপে নিজের দলের সম্পদ হয়ে উঠতে পারেন পাকিস্তানের এই পেস বোলার। পাকিস্তানের বিশ্বকাপের ভাগ্য এবার অনেকটা নির্ভর করবে শাহীনের বাঁ হাতের জাদুতে। তাই এই বোলারকে নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা অগ্রিম সতর্কবাণী দিতেও শোনা গিয়েছে স্টেনকে।

আরও পড়ুন:বিশ্বকাপে ইউটিলিটি অলরাউন্ডার অক্ষরের অভাব কতটা বোধ করবে ভারত?
২) কাগিসো রাবাডা ( দক্ষিণ আফ্রিকা): এই তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। বলের গতি ও বাউন্সারের পাশাপাশি শেষের ওভারে ইয়র্কারেও পারদর্শী তিনি। ভারতীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় রাবাডার। তাই নিজের দেশের এই জোরে বোলারের দিকে চোখ রাখতে বলছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার।

১) মহম্মদ সিরাজ (ভারত): এই তালিকার প্রথম নাম অবশ্যই মহম্মদ সিরাজের। উপমহাদেশের মাটিতে তিনি কতটা ভয়ংকর হতে পারেন তার প্রমাণ মিলেছে এশিয়া কাপে। একটি দলের ব্যাটিংয়ের মেরুদন্ড বলা হয় টপ অর্ডারকে। এই টপ অর্ডারকে ভাঙার ক্ষমতা রয়েছে সিরাজের। আগামী বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স অনেকটা নির্ভর করবে সিরাজের বোলিংয়ের উপর। এমনটাই জানিয়েছেন স্টেন।

যদিও এই পাঁচজনের তালিকায় ঠাঁই হয়নি অনেক বোলারের। তবে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্কের দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার