স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবর: এশিয়াডে বিধ্বংসী মেজাজে রয়েছে ভারতীয় পুরুষ হকি দল। দশের বেশি গোল করা অভ্যাস করে ফেলেছেন হরমনপ্রীতরা। সোমবারও তার অন্যথা হল না। এশিয়ান গেমস হকিতে গ্রুপের শেষ খেলায় ভারতের সমানে উড়ে গেল পড়শি বাংলাদেশ। ১২-০ গোলে জিতলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে হকিতে জোড়া হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত ও মনদীপ সিং। এই ম্যাচ নিয়ে গ্রুপ পর্বের খেলায় মোট ৫৮ টি গোল হয়ে গেল ব্লু টাইগারদের।

এশিয়ার মধ্যে পুরুষদের হকিতে নিজেদের দাপট জাহির করল ভারত। চলতি এশিয়ান গেমসের গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ব্লু টাইগাররা। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে ১৬-১ গোলে উড়ে যায় সিঙ্গাপুর। তৃতীয় ম্যাচে শক্তিশালী জাপানের বিরুদ্ধে ভারত জেতে ৪-১ গোলে। গত শনিবার পাকিস্তানকে ১০-২ গোলে দুরমুশ করেন হরমনপ্রীতরা। মঙ্গলবার ভারতের তেজের কাছে টিকতে পারলনা পড়শী বাংলাদেশও। খেলার ফল ১২-০। এই ফল দেখে আন্দাজ করা যায় গোটা ম্যাচে ভারতের কিরকম দাপট ছিল।

আরও পড়ুন: এশিয়ান গেমসে যাত্রা শুরু করার আগে রুতুরাজের অনুপ্রেরণা অধিনায়ক মাহি
খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যে জোড়া গোল ভারতের। দুটি গোলই হয় পেনাল্টি কর্নার থেকে। গোলদাতা অধিনায়ক হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারে ওই দুটি গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে চাপ বাড়াতে থাকে ভারত। ১৮ মিনিট নাগাদ গোল করেন মনদীপ। ২৩ মিনিটে ব্যবধান ৪-০ করেন ললিত। ২৪ মিনিটে ভারতীয় শিবিরের হয়ে ব্যবধান বাড়ান মনদীপ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান ৬-০ করেন অমিত রোহিদাস। সমশের ভুল না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

তৃতীয় কোয়ার্টারে চাপ কিছুটা কমায় ভারত। পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন হরমনপ্রীত। ৪১ মিনিটে ভারতকে আরও এগিয়ে দেন অভিষেক। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতের স্কোর ছিল ৮-০। শেষের কোয়ার্টারে বাকি চারটি গোল করে ভারত। চতুর্থ কোয়ার্টারে হ্যাটট্রিক করেন মনদীপ। এই কোয়ার্টারে গোল করেন নীলকান্ত শর্মা, গুরজন্ত সিংহ। অনেক চেষ্টা করেও ভারতকে এদিন রুখতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়েরা। এই জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান