স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবর: এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ। রেকর্ড সোনা জয় থেকে আর মাত্র কয়েকটা কদম দূরে রয়েছে। বাকি যেই খেলাগুলিতে সোনা জিততে পারে ভারত। তারমধ্যে অবশ্যই রয়েছে ক্রিকেট। মহিলাদের ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। এবার পুরুষদের পালা।

এশিয়ান গেমসে ক্রিকেটে প্রথম বারের জন্য দেখা যাবে ভারতকে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে মাঠে নামবে মেন ইন ব্লু ব্রিগেড। সরাসরি কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে উঠে গিয়েছে ভারত। মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে নেপালের। ভারত ছাড়াও র্যাঙ্কিংয়ের জন্য সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। বাকি তিনটি দল গ্রুপ পর্বের ম্যাচ খেলে যোগ্যতা অর্জন করবে। সেই তিনটি হল নেপাল, হংকং ও মালেশিয়া। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগামীকাল পাকিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালেশিয়া। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল হবে আগামী বুধবার অর্থাৎ ৪ অক্টোবর।

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে জয়জয়কার ভারতের! পরপর দুটি এশিয়াডে সোনা জয় করে নজির তেজিন্দারের
এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা এনে দিয়েছেন ভারতের মেয়েরা। এবার সোনা জিততে মরিয়া পুরুষরাও। এবার দলের নেতৃত্বে রয়েছেন রুতুরাজ। এশিয়াডে সোনা জিততে রুতুরাজের অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে আইএসএলের একই দলে খেলেন রুতুরাজ। কাছ থেকে দলকে কিভাবে সমালান ক্যাপ্টেন কুল? কাছ থেকে দেখেছেন রুতুরাজ। এবার সেই অভিজ্ঞতাকে এশিয়াডে কাজে লাগাতে চান তিনি।

এশিয়াডে ভারতের অধিনায়ক বলছেন, ” অনেক কিছু শিখেছি ধোনির কাছ থেকে। তবে সবার একটা স্বতন্ত্রতা থাকে নেতৃত্ব দেওয়ার। ধোনির নেতৃত্বের ধরণ আমার থেকে আলাদা। আমি চাই না ওনার ধরণগুলি নকল করতে।” এরসঙ্গে তিনি যোগ করেছেন,” তাঁর থেকে অনেক কিছু শিখেছি। সেই শেখা বিষয়গুলি কাজে লাগানোর চেষ্টা করব। চাপের মুহূর্তে ওঁ যেভাবে মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করেন। সেটা আমিও চেষ্টা করব।” ২০০৭ টি-২০ বিশ্বকাপে একটা দল নিয়ে সফল হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এশিয়াডে কি সেরকম কিছু করতে পারবেন অধিনায়ক মাহির এই অনুজ? আসন্ন একদিনের বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে একটা রদবদল হবে বলে মত ক্রিকেট মহলের। এশিয়াডে দেশকে সাফল্য এনে দিতে পারলে সেই দলে নিজেদের স্থান অনেকটাই পাকা করবেন তরুণ ক্রিকেটাররা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার