সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবর: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, আগামী ৩ অক্টোবর তদন্ত যাতে ব্যাহত না হয়, তা ইডির অধিকর্তাকে নিশ্চিত করতে হবে। যদিও বিচারপতি কোনও নাম উল্লেখ করেননি। এবার বিচারপতি অমৃতা সিনহার সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের দারস্থ হতে চলেছেন অভিষেক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ অভিষেকের আর্জি মামলার শুনানি হবে।

আরও পড়ুন বারাসাতে নৃশংসভাবে বয়স্কা মহিলাকে খুন : নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন
প্রসঙ্গত, ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কিন্তু গত শুক্রবার অভিষেক এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ৩ অক্টোবর দিল্লিতে ধরনার কর্মসূচি থাকায় সে হাজিরা দিতে পারবে না। পৃথিবীর কোনও শক্তিই তাঁকে দমাতে পারবে না। ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক। এরপর এদিন বিকেলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। এমনকী নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহা এও জানিয়ে দিয়েছেন, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না। এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, তাঁরা তদন্তে কোনও ত্রুটি রাখছেন না। অভিষেককে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। তা ছাড়া এই তদন্তের জন্য আরও অফিসার দিল্লি থেকে আসছেন। এরপরই বিচারপতি অমৃতা সিনহা বলেন, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ হয়। তা যাতে কোনও ভাবে ব্যাহত না হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল। দিল্লিতে এই বৈঠকে অভিষেকের যোগ দিতে যাওয়ার কথাও ছিল। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ইডি। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আমি ওই কমিটির একজন সদস্য। ওইদিনই আমাকে তলব করেছে ইডি। একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল।’ জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হয়েছিল অভিষেককে।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত