স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবর: প্রিমিয়ার লিগে(Premier League) ফের হার ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)। অষ্টম খেলার সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে হারতে হল সিটিকে। আর্সেনালের (Arsenal) হয়ে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল মাটিনেল্লি। প্রিমিয়ার লিগে অপর একটি ম্যাচে এগিয়ে গিয়েও আটকে গেল লিভারপুল (Liverpool)। ব্রাইটনের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ করল তারা। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মহম্মদ সালাহ।

রবিবার এমিরেটস স্টেডয়ামে আর্সেনালের মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি। গত মরশুমে প্রিমিয়ার লিগে দাপট দেখিয়েছিল এই দুটি ক্লাব। শেষের দিকে আর্সেনালকে পিছনে ফেলে লিগ জিতে নেয় সিটি ব্রিগেড। সিটির বিরুদ্ধে রবিবার ম্যাচ জিতে গত মরশুমের বদলা নিতে চেয়েছিল আর্সেনাল। খেলার শুরু থেকে যদিও আক্রমণ বেশি ছিল আকাশী জার্সিধারীদের। যদিও আর্সেনাল রক্ষণ সজাগ থাকার গোলের মুখ খুলতে পারেননি হাল্যান্ড, আলভারেজরা। প্রথমার্ধের গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্সেনালও।
আরও পড়ুন ম্যাচ জেতানো ইনিংস খেলেও চূড়ান্ত হতাশ ভারতের দুই নায়ক, কি হল কোহলি-রাহুলের?
দ্বিতীয়ার্ধে প্রথম একাদশে পরিবর্তন করেন আর্সেনাল কোচ। ট্রসারের পরিবর্তে মাঠে নামান মার্টিনেল্লিকে। এই পরিবর্তনের ফলে আক্রমণে বৈচিত্র বাড়ে আর্সেনালের। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় খেলার ৮৬ মিনিট পর্যন্ত। কাই হ্যাভার্টজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেল্লি। বাকি চার মিনিটে আর সমতা ফেরাতে পারেনি পেপ গুয়ার্দিওলা শিবির। এই জয়ের ফলে প্রায় ৮ বছর পর লিগে সিটিকে হারাল আর্সেনাল। আর্সেনালের জয়ের দিন এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল। ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচে শেষ হল ২-২ গোলে।

প্রথমার্ধের ২০ মিনিটে আদিংগ্রার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় লিভারপুল। ৪০ মিনিটে ডারউইন নুনেজের পাস থেকে সমতা ফেরান মহম্মদ সালাহ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে লিভাপুলকে ফের এগিয়ে দেন সালাহ। এবার পেনাল্টি থেকে গোল করেন মিশরের তারকা উইঙ্গার। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত য়ুরেগণ ক্লপের ছেলেরা। লিভারপুল মিডফিল্ডার গ্রেভেনবার্চের শট পোস্টে লাগে। খেলার ৭৮ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল হজম করে ব্রাইটন। সলি মার্চের পাস থেকে গোল করে সমতা ফেরান লিউ ডাঙ্ক। ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় দুই দলের ফুটবলারদের।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত