Home » Virat-Naveen আইপিএলের তিক্ততা উধাও বিশ্বকাপে, বিরাটের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্ফোরক নবীন

Virat-Naveen আইপিএলের তিক্ততা উধাও বিশ্বকাপে, বিরাটের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্ফোরক নবীন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অক্টোবর: আইপিএলের (IPL) তিক্ততা উধাও বিশ্বকাপে। গত আইপিএল চলাকালীন বাকযুদ্ধে জড়িয়েছিলেন বিরাট কোহলি (VIRAT KOHLI) ও নবীন উল হক (NAVEEN-UL-HAQ)। দুরত্ব তৈরি হয়েছিল দুজনের মধ্যে। এই ঝামেলার রেশ গড়িয়েছিল মাঠের বাইরে। অবশেষে সেই নবীনকে কাছে টেনে নিলেন বিরাট। বিশ্বকাপের (WORLD CUP) মঞ্চে তাঁদের মধ্যে থাকা দূরত্বের যবনিকা টানলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ম্যাচ শেষে হাসিমুখে করমর্দন করতেও দেখা গেল দুই ক্রিকেটারকে।

ম্যাচ শেষে নবীন বলেছেন, “ তিনি একজন ভালো মানুষ। একজন ভালো খেলোয়াড়। আমরা হাত মিলিয়েছি। মাঠের ভিতরের অনেক কিছু চলে। মাঠের বাইরে তার প্রভাব পড়ে না। মানুষজন এটাকে অতিরঞ্জিত করে। আসলে অনুগামী বাড়ানোর এটা একটা কৌশল। কোহলি আমাকে বলেছেন সব তিক্ততা এখানেই শেষ। আমিও বললাম আমিও এটাই চাই। তারপর আমরা করমর্দন করলাম। জড়িয়ে ধরলাম।”

আরও পড়ুন: রোহিতের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তান ম্যাচের আগে আফগানিস্তানকে হেলায় হারাল ভারত

আরও পড়ুন: রোহিতের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তান ম্যাচের আগে আফগানিস্তানকে হেলায় হারাল ভারত

তাৎপর্যপূর্ণ বিষয় হল যখন কোহলি ও নবীন নিজেদের মধ্যে ঝামেলার ইতি টানছেন। তখন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। যিনি আইপিএলে এই দুজনের ঝামেলার সাক্ষী। তিনি নিজেও বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এদিন গৌতম অবশ্য নিরপেক্ষ থেকেছেন। তিনি বলেছেন, “আপনি মাঠে লড়াই করেন, মাঠের বাইরে নয়। প্রতিটি খেলোয়াড়ের তার দলের জন্য, সম্মানের জন্য এবং জয়ের জন্য লড়াই করার অধিকার রয়েছে। আপনি কোন দেশের নাগরিক বা আপনি কতটা ভালো খেলোয়াড় তা বিবেচ্য নয়। ভাল ব্যাপার হল বিরাট কোহলি এবং নবীন উল হককে ওভারের মধ্যে দেখে মনে হল ওদের লড়াই শেষ হয়ে গিয়েছে।” যদিও নবীনের সঙ্গে কি কথোপকথন হয়েছে তা নিয়ে মুখ খোলেননি বিরাট। প্রসঙ্গত, আইপিএল চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট ও নবীন। বিরাট-নবীন তিক্ততা গড়িয়েছিল সমর্থকদের মধ্যেও। আইপিএল হোক বা বিশ্বকাপ নবীনকে উদ্দেশ্য করে কোহলির নাম নিয়ে জয়ধ্বনি দিয়েছে ভারতীয় সমর্থকরা। বুধবারও তার অন্যথা হয়নি। তবে ম্যাচের শেষে কোহলি নবীনকে কাছে টেনে নেওয়ায় তার কি প্রভাব সমর্থকদের মধ্যে পড়ে সেটাই এখন দেখার।

 

About Post Author