পুরন্দর চক্রবর্তী ও জয় ঘোষ : সময় কলকাতা : বারাসাত স্টেডিয়ামে উজ্জ্বল অশোকনগরের ছেলে সাহিল হরিজন। বড় ব্যবধানে জয় ভবানীপুরের।
ইস্টবেঙ্গল মোহনবাগানকে পিছনে ফেলে কলকাতা সুপার লিগে সুপার সিক্সে কার্যত নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল ভবানীপুর। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ম্যাচ ছিল ভবানীপুর ও বিএসএসের।ম্যাচের শুরু থেকেই ভবানীপুর ও বেহালা দুদল আক্রমণাত্মক ফুটবল খেললেও কিছুক্ষণের মধ্যেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ভবানীপুর। সৃষ্টি হয় একের পর এক গোলের সুযোগ। ফলশ্রুতি, ভবানীপুর জিতল বড় ব্যবধানে। সাহিল-ইয়েতল্যাং-রবির গোলে জয় এল।ম্যাচের ৩০ মিনিটের মাথায় সাহিল হরিজনের গোলে এগিয়ে যায় ভবানীপুর। প্রথমার্ধে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয় ইয়েতল্যাং। ম্যাচের শেষ মুহূর্তে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৮৬ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন রবি হাঁসদা । এই ম্যাচে জয়ের ফলে আটটি ম্যাচে ভবানীপুরের পয়েন্ট ২০। ম্যাচ শেষে কোচ রঞ্জন চৌধুরী জানিয়েছেন, গোল গোলের সুযোগ নষ্টের বিষয়টি চিন্তা বাড়ালেও এই জয় দলকে উদ্বুদ্ধ করবে।।


More Stories
এবছরই শেষ,জানালেন রোনাল্ডো
ব্রাজিল আসছে, হারিয়ে গেল জামশেদপুর, শেষ ম্যাচে সাডেন ডেথে হার
পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান