Home » বারাসাতে তিতুমীর সভাপক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন

বারাসাতে তিতুমীর সভাপক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন

Oplus_131072

জয় ঘোষ ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : রামপুরহাটের রাস্তায় হাঁটল বারাসাত। রামপুরহাটে বদলেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তার নাম। এবার উত্তর ২৪ পরগনার ঐতিহ্যশালী জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জী ভবন।

তিতুমীরের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী হলেও তিনি তিতুমীর নামেই বেশি পরিচিত। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসের আদি অধ্যায়ে লেখা আছে তাঁর নাম তিতুমীর,তাঁর অনুগামীদের সঙ্গে উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার নারকেলবেড়িয়ায় একটি দুর্গসম বাঁশের কেল্লা  তৈরি করেছিলেন। ব্রিটিশ সৈন্যদের দুর্গে অবরোধের পর,১৮৩১ সালের নভেম্বরে তিতুমীর ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে মারা যান। কিন্তু মৃত্যুর ১৯১ বছর পরেও, বইয়ের পাতায় উল্লেখ ছাড়া বীর যোদ্ধা তিতুমীরের কার্যত কোনো স্মৃতিই আর অবশিষ্ট নেই। অথচ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের গোড়ায় সংগঠিত বিপ্লব শুরু করেছিলেন। তাঁর যেটুকু স্মৃতি ছিল সেখানে জড়িয়ে আছে বারাসাতের জেলা পরিষদে তিতুমীর সভা কক্ষ এবং তিতুমীর বাস স্ট্যান্ড। সেটুকুও ধীরে ধীরে মুছে যাচ্ছে।উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষের নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জী ভবন নাম করণ করা হল বুধবার। প্রসঙ্গত বুধবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার পক্ষ থেকে জেলা পরিষদের তিতুমীর সভা কক্ষে অখণ্ড ভারত সংকল্প সভার আয়োজন করা হয়। সেই সভার শেষে সভা কক্ষ থেকে তিতুমীর এর এর ছবি সরিয়ে সেখানে শ্যামা প্রসাদ মুখার্জী ও ভারত মাতার ছবি লাগানো হয়। পাশাপাশি তিতুমীর সভা কক্ষের নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জী ভবন নাম করণ করা হয়। এরপর হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার পক্ষ থেকে অখণ্ড ভারত সংকল্প যাত্রা করে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর মূর্তিতে মাল্যদান করা হল।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার পক্ষ থেকে আইনজীবী নিমাই রায় জানিয়েছেন, ইতিহাসের ইসলামীকরণ হয়েছে এতদিন। তিতুমীর হচ্ছে শ্যামাপ্রসাদের অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে ঢের বেশি। তাই তাঁরা নতুন নামকরণের রাস্তায় হেঁটেছেন।

About Post Author