Home » বিধ্বংসী মানব সুতার , টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারাল ১৬৫ রানে

বিধ্বংসী মানব সুতার , টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারাল ১৬৫ রানে

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : চতুর্থ দিনের শেষে খেলার গতিপ্রকৃতি দেখে যেরকম ফলাফলের কথা ভাবা হয়েছিল, হলও তাই। শ্রীলঙ্কাকে অনায়াসে ধরাশায়ী করল টিম ইন্ডিয়া। দু টেস্টের সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে  শ্রীলঙ্কাকে হারিয়ে  ভারত সিরিজে এগিয়ে গেল । তরুণ স্পিনার মানব সুতার এদিনও যথারীতি বিধ্বংসী। নিলেন ৫৫ ধরনের ৬ উইকেট। দু ইনিংস মিলিয়ে সুতারের সংগ্রহ ১০ উইকেট। পঞ্চম দিনের সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও  মধ্যাহ্নভোজের  বিরতির পরে ভেঙে পড়ে শ্রীলংকার ইনিংস। ৩৭২ রানের জয়ের টার্গেট থাকলেও ২০৬ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।।

About Post Author