সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: সুখবর বঙ্গবাসীর জন্য। দক্ষিণবঙ্গ থেকে অবশেষে বিদায় নিল বর্ষা। দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। গত দুদিন ধরে ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার ক্রমশ উন্নতির দিকে। উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
আরও পড়ুন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে অক্সিজেন ভারতীয় শিবিরে
হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। শুক্রবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ডাহা ফেল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিপাকে অস্ট্রেলিয়া
পূর্বাভাস বলছে, শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। মহালয়ার দিনও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে তাপমাত্রা আরও বাড়বে। অন্যদিকে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরোপুরি বিদায় নেবে বর্ষা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ