সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবরঃ কিডনিকে সবসময় সুস্থ রাখা দরকার। এই অঙ্গটি হল দেহের ছাঁকনি। দেহে মজুত থাকা ময়লাকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় কিডনি। বর্তমানে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সের অনেকেই কিডনির সমস্যায় ভুক্তভোগী। মানুষের হার্টের পাশাপাশি কিডনির সঠিক পরিচর্যা দরকার না হলে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। অনিয়মিত জীবন, জল কম খাওয়া, অতিরিক্ত নুন এবং আমিষ খাবার খাওয়া এসবের কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সোডিয়াম, ক্যালসিয়াম কিডনিতে পৌঁছনোর কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। তাই কিডনির সমস্যায় জর্জরিত হওয়ার আগেই নিজেকে সতর্ক হতে হবে। কিডনির সমস্যায় ডায়েটে ধন্বন্তরি এই ৫ খাবার যোগ করুন, যা শরীর সুস্থ করতে পারে। এই তালিকায় রয়েছে-

ভুট্টা
কিডনির সমস্যায় দারুণ কাজ করে ভুট্টা। কিডনির সমস্যায় ভুট্টা খেলে সমস্যা হয় না। ভুট্টা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। অনেকটা সময় খিদে পায় না। ছোট থেকে বড় সকলেই পছন্দ করেন এই খাবার। সুস্থ থাকতে নিয়মিত ভুট্টা খান।
ন্যাশপাতি
কিডনির সমস্যায় আজ থেকেই ডায়েটে যোগ করুন ন্যাশপাতি। কেননা এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে সহ নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। তাই কিডনির রোগীদের জন্য এই ফল দারুণ কার্যকরী। এই ফলে পটাশিয়ামের পরিমাণও কম থাকে। সুস্থ থাকতে অনায়াসেই এই ফল খাওয়া যায়।

ওমেগা থ্রি যুক্ত খাবার
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিডনিকে সুস্থ রাখতে পারে। পাশাপাশি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভবনাও কমে। তাই কিডনির সমস্যায় ওমেগা থ্রি যুক্ত খাবার খান। এক্ষেত্রে আপনি স্যালমন, সার্ডিনের মতো বিদেশি মাছ খেতে পারেন।
আরও পড়ুন মুখোমুখি সংঘাতে বিপদ, প্রেমে সাফল্য! পড়ুন রাশিফল

আপেল
কিডনির সমস্যায় আপেল খাওয়ার চেষ্টা করুন। আমরা জানি, আপেল অনেক উপকারী ফল। পেকটিন নামক একটি উপাদান আপেলে বর্তমান যা কিডনি ড্যামেজকে রক্ষা করে। শরীরকে সুস্থ রাখতে আপেল খাওয়া দরকার। এমনকি ব্লাড প্রেসার, কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে আপেল সহায়তা করে। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খান।
বাঁধাকপি
কিডনির সমস্যায় বাঁধাকপি খান। এতে রয়েছে নানা ভিটামিন সি, বি৬, ফোলেট, ম্যাগনেশিয়াম। এছাড়াও বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এই ফাইবার কিন্তু শরীরের জন্য ভালো। তাই শরীর সুস্থ রাখতে পাতে যোগ করুন এই খাবার।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু