সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: মহালয়া থেকেই বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায়। মহালয়ার দিন দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। পাল্লা দিয়ে দিনের তাপমাত্রা বাড়তে থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরি হাওয়া বদল হয়েছে। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেকের আপ্তসহায়ককে তলব ইডির
হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। রবিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। মহালয়ার দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির হবেনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৯ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন কষা-ঝোল ছাড়ুন, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নবাবি চিকেন
পূর্বাভাস বলছে, মহালয়ার দিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে তাপমাত্রা আরও বাড়বে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে আগামী এই সপ্তাহের মধ্যেই পুরোপুরি বিদায় নেবে বর্ষা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব