স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অক্টোবর: এভাবেও ম্যাচ জেতা যায়। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় নিঃসন্দেহে এমন অনুভূতির জন্ম দিয়েছে। একদিকে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারেও খেতাবি লড়াইয়ের অন্যতম দাবিদার। দলে একাধিক হেভিওয়েট তারকা। যাঁরা যেকোনও সময় খেলার রং বদলে দিতে পারেন। তাঁদের বিরুদ্ধে কঠিন লড়াই দেওয়াটাই রবিবার বড় পরীক্ষা ছিল আফগানদের কাছে। সেই পরীক্ষায় রশিদ খানরা শুধু পাস করেননি। লেটার মার্কস পেয়ে পাস করেছেন। আপাত দৃষ্টিতে অঘটন মনে হলেও স্কোরবোর্ড বলছে দাপুটে জয় পেয়েছে আফগান শিবির।

ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডে। তারপর খেলাটি জনপ্রিয়তা পায় বিভিন্ন দেশে। সেদিক থেকে দেখতে গেলে ক্রিকেটের বাইশ গজে আফগানরা নবাগত। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তাঁরা। এখনও পর্যন্ত মোট তিনটি একদিনের বিশ্বকাপে অংশ নিয়েছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৯ ইংল্যান্ড ও ২০২৩ ভারতের বিশ্বকাপে দেখা যাচ্ছে আফগানদের। তবে বিশ্বকাপে তাঁদের রেকর্ড শোচনীয়। অতীত রেকর্ড বলছে এর আগে বিশ্বকাপে মাত্র একটি জয় পেয়েছিল আফগানিস্তান। সেই জয়টি এসেছিল ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। সেই বছর মোট ৬ টি ম্যাচের ৫ টি হেরেছিল মহম্মদ নবির নেতৃত্বাধীন দল। ২০১৯ সালের রেকর্ড আরও খারাপ। ইংল্যান্ড থেকে ফিরতে হয়েছিল খালি হাতে। ২০২৩ সালে উপমহাদেশের মাটিতেও শুরুটা খুব একটা আশাপ্রদ হয়নি। প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে হারতে হয় আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে। তবে তৃতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে তাঁরা। হারিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এই নিয়ে বিশ্বকাপে মোট দ্বিতীয়বারের জন্য জয়ের মুখ দেখেছেন রশিদ খানরা।

আরও পড়ুন: কলকাতায় পা রাখলেন ফুটবলের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো
দেশে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। প্রস্তাব পেলেও এই দলকে প্রশিক্ষণ দিতে রাজি হন না অনেক কোচ। যদিও এরকম একটা দলকে প্রশিক্ষণ দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার জোনাথন ট্রট। তাঁর প্রশিক্ষণই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন রশিদরা। এরপর আর পিছনের দিকে তাকাতে চান না তাঁরা। কারণ সামনে এখনও অনেকটা পথ চলা বাকি।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত