Home » চলে গেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার ববি চার্লটন

চলে গেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার ববি চার্লটন

সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর :ফুটবল জগতে ইন্দ্রপতন। চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ববি চার্লটন। ফুটবল সম্রাট পেলের সমসাময়িক ও ব্রাজিলের ফুটবল স্বর্ণযুগের সময় ইংল্যান্ড দলের হয়ে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম তারকা ফুটবলার ছিলেন ববি চার্লটন   । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ডকে  ফাইনালে তোলার পেছনে  ববি চার্লটনের ভূমিকা ছিল অসামান্য। ৩০ ও ৮০ মিনিটে ইংল্যান্ডের হয়ে  দুটি গোলই করেছিলেন ববি চার্লটন। শুধু তাই নয় ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট তিনি মাঠে  ছিলেন।

মেসি গোল না পেলেও জয় আর্জেন্টিনার, এগিয়ে গিয়েও আটকে গেল ব্রাজিল

তিনি ইংল্যান্ডের পাশাপাশি ক্লাব ফুটবলে  ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বহু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড  গ্রেট ববি চার্লটন, যিনি ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত প্রিমিয়ার লিগ ক্লাব শনিবার জানিয়েছে।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মূলত তিনি খেলতেন। এছাড়াও লেফট উইঙ্গার পজিশনেও ও  তিনি কুশলী খেলোয়াড় ছিলেন। ইংল্যান্ডের তিনি ১০৬ টি ম্যাচ খেলেছেন । স্ট্রাইকার না হয়েও তার গোলের রেকর্ড ছিল অবিশ্বাস্য। দেশের হয়ে ৪৯ টি গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬০৬ টি ম্যাচে তাঁর গোল ১৯৯ টি।

চার্লটনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়।ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “ক্লাবের আন্তরিক সহানুভূতি তার স্ত্রী লেডি নরমা, তার কন্যা এবং নাতি-নাতনি এবং যারা তাকে ভালোবাসত তাদের সাথে।”ক্লাবটি তাঁকে “শুধু ম্যানচেস্টার বা যুক্তরাজ্যে নয়, বিশ্বের যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের নায়ক” হিসাবে বর্ণনা করেছে।

About Post Author