স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবর: বিশ্বকাপে দলে সুযোগ পাচ্ছিলেন না মহম্মদ শামি। তাঁকে বাইরে বসিয়ে শার্দুলকে খেলানো নিয়ে উঠেছিল প্রশ্ন। প্রশ্নগুলি যে যথাযথ ছিল ফিরেই প্রমাণ করলেন মহম্মদ শামি। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই নিলেন পাঁচ উইকেট। তাঁর বোলিংয়ের দাপটে ২৭৩ রানে শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর ভারতীয় দলের প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়। প্রথমত, সূর্য কুমার যাদবকে দলে ফেরানো হয়। দ্বিতীয়ত, শার্দুলকে বসিয়ে ফেরানো হয় মহম্মদ শামিকে। তিনজন স্পেশালিস্ট পেসার খেলানোর ফর্মুলা আপাতত হিট রবিবারের ধর্মশালায়। যেখানে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের অবস্থান তালিকার প্রথম ও দ্বিতীয় নম্বরে থাকা দল। একটি দলও এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি।

আরও পড়ুন: দুরন্ত র্যামোস, ঘরের মাঠে রিয়েল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া
টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমেই ধাক্কা খায় কিউয়িরা। চতুর্থ ওভারে সিরাজের বলে আউট হন ডেভন কনওয়ে। অপর ওপেনার উইল ইয়ং ফেরেন ১৭ রানে। তাঁর উইকেট নেন শামি। তৃতীয় উইকেটে বড় রানের জুটি খেলেন রচিন রবীন্দ্র ও ডেরিল মিচেল। ১৫৯ রানের জুটি গড়েন দুজনে। ৮৭ বলে ৭৫ রান করে ফেরেন রচিন। মিচেল খেলেন ১২৭ বলে ১৩০ রানের অনবদ্য ইনিংস। ৯ টি চার ও ৬ টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। তবে মিচেল ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার। ৫০ ওভারে ২৭৩ রানে শেষ হয়ে যায় ব্ল্যাক ক্যাপদের ইনিংস। প্রত্যাবর্তন ম্যাচে একাই ৫ টি উইকেট নিলেন শামি। কুলদীপ নিলেন ২ টি উইকেট। ১ টি করে উইকেট পান বুমরা ও সিরাজ। তবে এদিন ভারত বেশ কয়েকটি সহজ ক্যাচের সুযোগ হাতছাড়া করে। নাহলে আরও কম রানে নিউজিল্যান্ডকে বেধে রাখতে পারতেন রোহিতরা।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?