সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর : ভারতীয়দের কেউ বড় রান না পেলেও সে অর্থে কেউই ব্যর্থ হন নি ব্যাট হাতে, শুধু প্রায় খালি হাতে সূর্য ফিরলেন নিউজিল্যান্ড দলের অসামান্য ফিল্ডিংয়ের ফলে। তখনও দিল্লি অনেক দূর। আরও ৮৩ রান বাকি – এরকম অবস্থায় শেষ ব্যাটিং জুটি হিসেবে জোট বাঁধলেন জাদেজা আর এই সময় জাদেজা দায়িত্বশীল হয়ে উঠলেন। আর অন্যদিকে চেস-মাস্টার বিরাটের ছায়া হয়ে উঠল দীর্ঘ থেকে দীর্ঘতর। কেন তিনি চেস-মাস্টার তা বোঝালেন তাঁর ব্যাটিংয়ের মধ্যে দিয়ে। জাদেজাকে নিয়ে লক্ষ্যকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে আনলেন, যেভাবে এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ম্যাচে তিনি করেছেন। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের ঝুলি তাঁর কাছেই রয়েছে। রোহিত শর্মা ও রিজওয়ান কাছে থাকলেও এখনও এক নম্বরে চেস-মাস্টার
আরও পড়ুন ফাইট ব্যাক : বঞ্চনা আর প্রত্যাখ্যানের বিরুদ্ধে জবাবের অন্য নাম মহম্মদ শামি
জয়ের ৫ রান আগে থামলেন ব্যক্তিগত ৯৫ রানে। ৬ মেরে জয় আনতে চেয়েছিলেন আর বাংলাদেশ ম্যাচের মত উইনিং শটে সেঞ্চুরি করতে চেয়েছিলেন। বিরাটের সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় পিনড্রপ সাইলেন্স ধরমশালা স্টেডিয়াম জুড়ে। তবুও জাদেজা বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করলেন।২ ওভার বাকি থাকতেই ২৭৪ রানের টার্গেটে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।শক্ত গাঁট নিউজিল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল।।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের