Home » প্রয়াত ভারতীয় স্পিনের স্বর্ণযুগের অন্যতম বিষেন সিং বেদী

প্রয়াত ভারতীয় স্পিনের স্বর্ণযুগের অন্যতম বিষেন সিং বেদী

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর :ষাটের দশকের শেষদিক থেকে শুরু করে আশির দশক শুরু হওয়ার আগে পর্যন্ত, আরও সুস্পষ্ট ভাবে বললে কপিলদেব নিখাঞ্জের উত্থানের আগে,  ভারতীয় ক্রিকেটকে বিশ্ব ক্রিকেট মানচিত্রে তুলে ধরেছিলেন যে স্পিনার ত্রয়ী বেদি-চন্দ্র-প্রসন্ন তাঁদের মধ্যে অন্যতম বিষেন সিং বেদী পাড়ি দিলেন  ‘না ফেরার দেশে’।

দীর্ঘ অসুস্থতার পর ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রিকেট গ্রেট বিষেন সিং বেদী। বিষেন সিং বেদী একজন বাঁহাতি স্পিনার ছিলেন যিনি ২২ ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বও দিয়েছিলেন। বেদী ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত একজন ভারতের হয়ে খেলে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন।এছাড়াও তিনি ভারতের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ  খেলেছেন, ৭ উইকেট পেয়েছেন।তবে শুধু রেকর্ড দিয়ে বেদীর প্রভাব বোঝা সম্ভব নয়।ভারতের সেরা স্পিনারদের মধ্যে একজন তো বটেই , ভারতের স্পিন বোলিং বিপ্লবের নেপথ্যে থাকা বেদী বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম বলে বিবেচিত হবেন।
তিনি, এরাপল্লী প্রসন্ন, বিএস চন্দ্রশেখর এবং এস ভেঙ্কটরাঘবনের সাথে ভারতের প্রথম একদিনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।বেদী বিশ্বকাপে এক ম্যাচে ১২ ওভার বোলিং করে ৮টি মেডেন ওভার সহ ৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। এটি ছিল পরিসংখ্যান হিসেবে সর্বকালের অন্যতম কৃপণ বোলিংয়ের নজির যা ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকে রাখে।

তাঁকে এবং তার নেতৃত্বকে ঘিরে অনেক সময় অনেক বিতর্ক হয়েছে তবুও বেদী সবসময় ছিলেন স্বতন্ত্র, তিনি ভারতীয় দলকে বহু সাফল্য এনে দিয়েছেন নিজের মত ভাবনায় চালিত করে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পাশাপাশি  ঘরোয়া ক্রিকেটেও ১৫০০-র বেশি উইকেট পাওয়া বেদীর প্রয়াণ ক্রিকেটের একটি বর্ণময় অধ্যায়ের অবসান। ভারতীয় ক্রিকেটে বিষেন সিং বেদী এক অবিস্মরণীয় অধ্যায়।

আরও পড়ুন :প্রাক্তন টেস্ট ক্রিকেটার সুধীর নায়েক প্রয়াত

About Post Author