স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অক্টোবর: উয়েফা চ্যাম্পিয়নস লিগে আলাদা খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United), আর্সেনাল (Arsenal), বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও রিয়েল মাদ্রিদ (Real Madrid)। ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে। ইংল্যান্ডের ক্লাবের হয়ে গোল করেন হ্যারি ম্যাগুয়ের। ওই গ্রুপের অপর একটি ম্যাচে বায়ার্ন ৩-১ গোলে জয় পেয়েছে গালাতাসারাইয়ের বিরুদ্ধে। রিয়েল মাদ্রিদ ২-১ গোলে জয় পেয়েছে ব্রাগার বিরুদ্ধে। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন রদ্রিগো এবং জুড বেলিংহাম।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা অব্যহত বায়ার্ন মিউনিখের। ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেনের পর তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষেও জয় পেল বাভারিয়ান জায়ান্টরা। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ইস্তান্বুলের রামস পার্কে মুখোমুখি হয়েছিল দুটি দল। চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে ছাড়া দল সাজিয়েছিলেন বায়ার্ন কোচ টমাস তুখেল। যদিও জয় পেতে সমস্যা হয়নি ছয়বারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের। খেলার ফল বায়ার্নের পক্ষে ৩-১। খেলা শুরু হওয়ার অষ্টম মিনিটেই এগিয়ে যায জার্মান দলটি। লেরয় সানের পাস ধরে প্রথম লক্ষ্যভেদটি করেন কিংসলে কোমান। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে গালাতাসারাই। খেলার ৩০ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে তুরস্কের দলের হয়ে সমতাসূচক গোলটি করেন মাউরো ইকার্ডি। ফের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। ৩৫ মিনিটে হ্যারি কেনের শট বাঁচান গোলরক্ষক। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইকার্ডির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর আক্রমণে গতি বাড়ায় বায়ার্ন। ৭৪ মিনিট পর্যন্ত নিজেদের দূর্গ অক্ষত রাখতে সক্ষম হন গালাতাসারাইয় গোলরক্ষক। ৭৪ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেন। খেলার ৭৯ মিনিটে বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এই নিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত রইল বায়ার্ন।

আরও পড়ুন: ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার বাংলাদেশের
এ গ্রুপের অপর একটি ম্যাচে কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে চ্যাম্পিয়নস লিগে জয়ের মুখ দেখল এরিক টেন হ্যাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে এদিন খেলা শুরু হয় ইউনাইটেড গ্রেট ববি চার্লটনকে শ্রদ্ধা জানিয়ে। দুই অর্ধে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করেছিল দুটি দলই। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনও দল। অবশেষে ৭২তম মিনিটে গোলের খাতা খোলে ইউনাইটেড। গোল করে ইংল্যান্ডের ক্লাবটিকে এগিয়ে নেন ম্যাগুইয়ার। ডান প্রান্ত থেকে এরিকসেনের ক্রসে হেড করেন তিনি। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা। আলেহান্দ্রো গার্নাচোর শট অল্পের জন্য নিশানা ভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি পায় কোপেনহেগেন। তবে লারসনের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ওনানা। ওনানার হাত ও ম্যাগুইয়ারের মাথার সৌজন্যে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের তীরে বসুন্ধরায় আটকে গেল পাল তোলা নৌকো
সি গ্রুপের খেলায় ঘরের মাঠে রিয়েল হারিয়েছে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে। ম্যাচ শুরুর মাত্র ১৬ মিনিটে গোল পেয়ে যায় মাদ্রিদের ক্লাবটি। গোল করেন রড্রিগো। বিরতির পর ৬১ মিনিটে মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম। বক্সের ভিতর থেকে কোনাকুনি বাঁকানো শটে গোল করেন বেলিংহাম। ৬৩ মিনিটে ব্রাগার হয়ে একটি গোল পরিশোধ করেন আলভারো দাজালো।

বি গ্রুপের খেলায় স্পেনের ক্লাব সেভিয়াকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে মিকেল আর্তেতার দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। দ্বিতীয়ার্ধের শুরুতে গানারদের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসুস। ৫৪ মিনিটে সেভিয়া একটি গোল পরিশোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?