স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অক্টোবর: বিশ্বকাপে ফের হার বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ক্রমে ছন্দ হারাচ্ছেন শাকিবরা। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৯ রানে হারল তাঁরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৮২ রান তোলে প্রোটিয়ারা। সৌজন্যে ওপেনার কুইন্টন ডিককের আগ্রাসী শতরান। এদিন কুইন্টনের ব্যাট থেকে আসে ১৪০ বলে ১৭৪ রানের দুরন্ত ইনিংস। ১৫টি চার এবং ৭টি ছক্কা মারেন কুইন্টন।

কুইন্টন ছাড়াও রান পেয়েছেন আইডেন মার্করাম এবং হেনরিক ক্লাসেন। মার্করাম খেলেন ৬৯ বলে ৬০ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার এই ম্যাচের অধিনায়কের ব্যাট থেকে এল ৭টি চার। মারমুখী ইনিংস খেলেন হেনরিক ক্লাসেনও। ৪৯ বলে ৯০ রান করলেন এই প্রোটিয়া ব্যাটার। ২টি চার এবং ৮টি ছক্কা এল ক্লাসেনের ব্যাট থেকে। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন ডেভিড মিলার।১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়াংখেড়ের পিচে এদিন বাংলাদেশের কোনও বোলারই সুবিধা করতে পারলেন না। শেষ ১০ ওভারে ১৪৪ রান হজম করতে হল মুস্তাফিজুর, শাকিবদের। হাসান মাহমুদ ২ উইকেট নিলেন ৬৭ রান খরচ করে।
আরও পড়ুন বঙ্গোপসাগরের তীরে বসুন্ধরায় আটকে গেল পাল তোলা নৌকো

৩৮৩ রানের লক্ষ্য নিয়ে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হল ৪৬.৪ ওভারে ২৩৩ রানে। বড় রান তাড়া করার জন্য যে মানসিকতা দরকার তা দেখা গেল না বাংলাদেশের ইনিংসে। বাংলাদেশের টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মিলিত অবদান ৪৩ রান। কিছুটা একা লড়াই করার চেষ্টা করলেন মাহমুদুল্লা। ১১১ বলে ১১১ রানের ইনিংস খেলেন তিনি। ১১ টি চার ও ৪ টি ছয় মারলেন। তবে তা বাংলাদেশের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিলনা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৬২ রান দিয়ে ৩ উইকেট নিলেন জেরাল্ড কোয়েটজি। ২ করে উইকেট নিলেন মার্কো জানসেন, লিজাড উইলিয়ামস ও কাগিসো রাবাডা। বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার