স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বর: জীবনের সেরা ফর্মে রয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের সেমিফাইনালে নিয়েছেন ৭ উইকেট। তাঁর দাপুটে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেছে লড়াকু নিউজিল্যান্ড। কোহলি, শ্রেয়স জোড়া শতরান করলেও ম্যাচের নায়ক সেই শামি। ম্যাচ শেষে হিন্দি ধারাভাষ্যকারকে তাই বলতে শোনা গিয়েছে “আজ কি শাম, শামি কে নাম” অর্থাৎ আজকের সন্ধ্যা শামির নামে। অন্য ধারাভাষ্যকারের মুখে শোনা গিয়েছে “ ইয়ে সেমিফাইনাল নেহি, শামি ফাইনাল থা।” সামাজিক মাধ্যমে এখন বিরাট-শ্রেয়সের পাশাপাশি চর্চার আর এক নাম মহম্মদ শামি। তবে শামির এহেন কীর্তি তাঁকে বিন্দুমাত্র আনন্দ দেয়নি। খেলা শেষে জানিয়েছেন শামির স্ত্রী হাসিন জাহান। স্বামী শামিকে নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই স্ত্রী জাহানের মধ্যে।

বিরাট সেঞ্চুরি করতে তাঁকে উড়ন্ত চুম্বন পাঠাতে দেখা গিয়েছে তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে। ভারত অধিনায়কের জন্য গ্যালারিতে রোজ গলা ফাটাতে হাজির হচ্ছেন তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ। এমনকি মুম্বইয়ে খেলা থাকলে শুভমনের ‘জল্পনার’ বান্ধবী সারা তেন্ডুলকরেরও দেখা মিলছে স্টেডিয়ামে। তবে শামির স্ত্রী ভাগ্য বাকিদের মত এতটা সুপ্রসন্ন নয়। তাঁদের সরকারি সম্পর্ক এখনও ঝুলে রয়েছে আদালতে। তবে মানসিকভাবে যে সেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এদিন হাসিনের কথায় আরও স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের হাতছানি , ফাইনালে ভারত, সামির ৭ উইকেট
জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিন জানিয়েছেন, “ঘুরতে যাওয়ার জন্য আমি ব্যাগ গোছাতে ব্যস্ত। শামি কিরকম খেলল তাতে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। ও কাকে আউট করেছে তাও আমি জানিনা।” বিশ্বকাপে প্রতি ম্যাচে উইকেট নেওয়া প্রসঙ্গে এর আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। দাবি করেছিলেন শামি যত ভালো খেলবে আর্থিকভাবে তিনি লাভবান হবেন। তাঁদের মেয়ের ভবিষ্যত সুরক্ষিত হবে। পাশাপাশি ক্রিকেট যে তাঁর পছন্দের খেলা নয় তাও স্পষ্ট করে দিয়েছিলেন। এমনকি সামাজিক মাধ্যমে এক অভিনেত্রীর সঙ্গে শামিকে নিয়ে ঝামেলায় জড়িয়েছিলেন হাসিন।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?