সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর : গাজায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আজ একটি ভিডিও শেয়ার করেছে যে, যুদ্ধবিমান একটি বাড়িতে বোমা বর্ষণ করেছে, যেটি তারা ইসমাইল হানিয়াহের বলে দাবি করেছে। হানিয়াহে হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং গাজা শাসনকারী সংস্থার সর্বোচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে।বিভিন্ন দেশ তাকে হামাসের প্রধান হিসেবে গণ্য করে।
ইসরায়েল দাবি করে যে হানিয়াহের বাড়িটি “সন্ত্রাসী অবকাঠামো হিসাবে ব্যবহৃত হয়েছিল” এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সিনিয়র হামাস নেতারা একটি মিটিং পয়েন্ট হিসাবে ব্যবহার করছিলেন।
আরও পড়ুন : হামাস- ইসরায়েল যুদ্ধে শিশু হত্যা মৃত্যু সর্বকালের পরিসংখ্যান ছাড়িয়েছে
হানিয়াহে বিগত শতকের শেষ দশকের শেষের দিকে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন এবং ২০০৪ সালের আগে পর্যন্ত গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাতের মানুষ ছিলেন।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক