সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবরঃ পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার পুরকর্মীদের বায়োমেট্রিক মেলাবে ইডি। আতস কাচের তলায় থাকা সবক’টি পুরসভার হাজিরা খাতা এবং বায়োমেট্রিক মেশিন এবার নিজেদের নজরে আনছে ইডি। যাঁরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা কোনওরকম কাজকর্ম না করে বা কর্মস্থলে হাজিরা না দিয়েই বেতন তুলেছেন বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে কথা বলেছে তদন্তকারীরা। অর্থাৎ শুধুমাত্র টাকার বিনিময় চাকরি নয়, কর্তব্য পালনেও বেনিয়ম হয়েছে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন আপনার পর্যবেক্ষণ শক্তি কি জেমস বন্ডের মত, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই কামারহাটি, বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম রয়েছে ইডির স্ক্যানারে। এবার ইডির নজরে অভিযুক্ত কর্মীদের হাজিরা। ১০টি পুরসভার নাম এক্ষেত্রে উঠে আসছে বলেই সূত্রের খবর। সূত্রের দাবি, ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকে জিজ্ঞাসাবাদ করল ইডি। দু’জনের বিরুদ্ধেই বেআইনি ভাবে কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। শনিবার সাত সকালে তাঁরা দু’জনেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সূত্রের খবর, এদিন প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুজনে বেরিয়ে যান।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। নতুন করে ইডি-র স্ক্যানারে রয়েছে ১০ টি পৌরসভা। তার মধ্যে নাম রয়েছে টিটাগড়, বরানগর ও কামারহাটি পুরসভার নামও রয়েছে। এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাল প্রভাব ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দু’সপ্তাহ আগেই হাজিরা দিয়েছিলেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মল্লিকও। ওই দুই পুরসভায় নিয়োগ হয়েছিল, কত ভ্যাকান্সি ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, সে সব বিষয়গুলি জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি