সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বরঃ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে ফের পুলিশের হানা। বুধবার সাত সকালে শান্তিনিকেতন থানার তিন সদস্যের পুলিশের একটি দল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হাজির হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মূলত দুটি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একটি হল,শান্তিনিকেতন ট্রাস্ট এর জায়গায় ফলক বসানো সংক্রান্ত মামলা। অপরটি হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননাকর মন্তব্য করার বিষয়ে একটি মামলা। সূত্রের খবর, এদিন সকাল ১০ টায় শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। দেড় ঘণ্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা।
আরও পড়ুন ঝোল-কষা তো অনেক হল, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাশ্মীরি মালাই মটন
এর আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আদালতের নির্দেশ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জেরা করতে পারে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয় বলেই জানিয়েছিল আদালত। পুলিশ তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে আদালত জানিয়েছিল, আগামী ২২ নভেম্বর তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। প্রতি কেসের জন্য এক ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না বলেও নির্দেশ আদালতের। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুক্রবার মামলার শুনানি হয়। এদিন বিচারপতি নির্দেশ দেন নতুন করে নোটিস দিতে হবে পুলিশকে। ২৯ নভেম্বর ফের এই মামলার শুনানি।

এদিকে, বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী গত শুক্রবারই আদালতে জানান, প্রাক্তন উপাচার্যকে ৫টি মামলায় ৭টি নোটিস দেওয়া হয়েছে। শান্তিনিকেতন থানা থেকে নোটিস দেওয়া হয়। বিভিন্ন অফিসার বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। জামিন যোগ্য নয়, এমন ধারা দেওয়া হয়। একইসঙ্গে বিদ্যুতের অভিযোগ, কোনও এফআইআর আপলোডও করা হয়নি কোথাও। ফলে কারা অভিযোগ করেছেন সেটাও স্পষ্ট নয়। এদিন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ দিতে বিশ্বভারতীর বাংলোতে যান শান্তিনিকেতন থানার পুলিশ। নিরাপত্তা রক্ষীরা জানায় , উপাচার্য ভোরবেলায় বেরিয়ে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। পুলিশ বাড়ির ভেতরে ঢুকতে গেলে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা পুলিশকে বাইরে দাঁড় করিয়ে রাখেন, বলে জানতে পারা গেছে।উল্লেখ্য, বিশ্বভারতীর উপাসনা গৃহ,মূল আশ্রম প্রাঙ্গন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তি। তাঁর দেখাশোনার দায়িত্বে বিশ্বভারতী এবং রক্ষণাবেক্ষণ করে পুরাতত্ত্ব বিভাগ। সবমিলিয়ে ১৫ দশমিক ৩ একর জায়গা, যার খতিয়ান নম্বর ১১২২৭।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের