স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ নভেম্বর: একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহও পূর্ণ হয়নি। তার মধ্যে ফের কলঙ্কিত ক্রিকেট (Corruption In Cricket)। দুর্নীতির দায়ে ছ’বছরের জন্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্লন স্যামুয়েলস (Marlon Samuels)। আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সতীর্থও ছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। বৃহস্পতিবার নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করে জানাল আইসিসি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। চলতি বছরের অগস্ট মাসে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ECB) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস।

আরও পড়ুন: EURO 2024 QUALIFIERS: ইউরো কাপের মূলপর্বে ক্রোয়েশিয়া, কোনওমতে সম্মান রক্ষা ফ্রান্সের
মোট চারটি অভিযোগে অভিযুক্ত স্যামুয়েলস। আইসিসি-র দুর্নীতি বিরোধী আধিকারিকদের কাছে জুয়াড়িদের থেকে উপহার, অর্থ বা অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়টি গোপন করা। ৭৫০ ডলার বা তাঁর বেশি মূল্যের আর্থিক সুবিধা পেলেও তা জানাননি। আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের তদন্তের কাজে অসহযোগিতা করা। এবং আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন।

আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালের দাবি, “প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত স্যামুয়লস। তিনি দুর্নীতিবিরোধী অনেক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তিনি ভালো করেই জানতেন এই নীতির অধীনে কী কী বাধ্যবাধকতা আছে।” কঠিন শাস্তি থেকে ভবিষ্যতে অনেকে শিক্ষা নেবেন স্যামুয়েলস আশাবাদী অ্যালেক্স মার্শাল। তিনি বলেছেন “ বর্তমানে তিনি অবসর নিলেও যখন অপরাধটি হয় তিনি সেটার অংশ ছিল। ভবিষ্যতে যারা নিয়ম উল্লঙ্ঘন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরী করবে।”

আরও পড়ুন: WORLD CUP QUALIFIERS: উত্তপ্ত বিশ্ব ফুটবল, গোটা একটি ফুটবল দলকে অপহরণের অভিযোগ
প্রায় ১৮ বছর দেশের ক্যারিবিয়ান জার্সিতে খেলেছেন স্যামুয়েলস। বিভিন্ন ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হয় তাঁর দেশ। সেখানেও অবদান ছিল তাঁর। দেশের হয়ে ফাইনালে সর্বোচ্চ রান করেছিলেন। দু’টি ফাইনালেই তিনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন। আইপিলে পুণে ওয়ারিয়র্সে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?