স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ নভেম্বর: আইপিএল শুরু হতে এখনও বাকি আরও কয়েকটি মাস। তার আগে জোর ধাক্কা খেল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের আসন্ন সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। একে টানা ক্রীড়াসূচি তার উপর চোট সমস্যায় জর্জরিত স্টোকস কঠিন সিদ্ধান্তটি নিয়েই ফেললেন। ইংরেজ অলরাউন্ডারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি।

বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ভারতে আয়োজিত বিশ্বকাপে খেলেছেন স্টোকস। তবে স্টোকসকে তাঁর চেনা ছন্দে পাওয়া যায়নি। শুরুতে কয়েকটি ম্যাচ মাঠের বাইরে ছিলেন। তবে শেষ দিকে একটি শতরান করেছিলেন। ইংরেজ অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপের পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। ফলে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। সেই কারণেই আগামী আইপিএলে তাঁকে পাবেনা চেন্নাই সুপার কিংস। ক্রিকেটারের দ্রুত সুস্থতার আশা করেছেন তাঁরা। পাশাপাশি চেন্নাইয়ের জার্সিতে খেলার জন্য স্টোকসকে ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: EURO 2024 QUALIFIERS: ইউরো কাপের মূলপর্বে ক্রোয়েশিয়া, কোনওমতে সম্মান রক্ষা ফ্রান্সের

আরও পড়ুন: বিশ্বকাপ শেষে ফের কলঙ্কিত ক্রিকেট, কয়েক বছরের জন্য নির্বাসিত সৌরভের প্রাক্তন সতীর্থ
গত বছর আইপিএল নিলামে স্টোকসকে রেকর্ড অর্থে কিনেছিল ধোনির দল চেন্নাই সুপার কিংস। ইংরেজ অলরাউন্ডারের জন্য তাঁরা খরচ করেছিল প্রায় ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। তিনিই চেন্নাই সুপার কিংসের ইতিহাসে সব থেকে দামী ক্রিকেটার। ইংরেজ অলরাউন্ডারের উপর অনেক প্রত্যাশা ছিল ধোনির দলের। দল আইপিএল চ্যাম্পিয়ন হলেও, প্রত্যাশা পূরণে ব্যর্থ হন স্টোকস। গোটা প্রতিযোগিতায় মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ১৫ রান। বল হাতেও মাত্র এক ওভার হাত ঘোরাতে দেখা গিয়েছিল স্টোকসকে। সেই সময়ও হাঁটুর চোটে কাহিল ছিলেন তিনি। ১০০ শতাংশ সুস্থ না হলে তাঁকে দিয়ে বল করাবেন না বলে জানিয়েছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। তবে গতবার ১০০ শতাংশ সুস্থ হওয়া হয়ে ওঠেনি তাঁর। আশা ছিল আসন্ন মরশুমে হয়তো শুরু থেকে তাঁর পরিষেবা পাবে দল। কিন্তু প্রতিযোগিতা শুরুর চার মাস আগেই সরে গেলেন তিনি।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া