সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর : বিশ্বকাপের ফাইনালের পরাজয়ের কিছুটা হলেও প্রতিশোধ নিল ভারত।অধিনায়ক হয়েই সূর্য কুমার যাদব হয়ে উঠলেন ভয়ঙ্কর। ৫৮ রান করা ঈশান কিষানের সাহচর্য পাওয়া সূর্য কুমার যাদবের অধিনায়কোচিত ৮০ রানের ইনিংসের জোরে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে দিল ভারত। অস্ট্রেলিয়ার করা ৩ উইকেটে ২০৮ রানের জবাবে ১ বল বাকি থাকতেই জয় এল। খেলার শেষ ওভারটি একাধিক উইকেটের পতনের ফলে রুদ্ধশ্বাস হয়ে উঠলেও রিঙ্কু সিং আরেকবার দুর্দান্ত ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করে ভারতের জয় এনে দেন। ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন মুকেশ কুমার।
আরও পড়ুন রোনাল্ডোর ডায়েট প্রস্তুত করেন নাসার বিজ্ঞানীরা, রাজার মন্তব্যে শোরগোল


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে