স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ নভেম্বর: দীর্ঘ বিরতির পর ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামী শনিবার চেন্নাইয়েনের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দলের প্রতিপক্ষ চেন্নাইয়ান। তবে খেলা শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে স্বস্তিতে নেই লাল হলুদ শিবির। কারণ দলের অন্যতম প্রধান তারকা। যা পরিস্থিতি তাতে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে।

আরও পড়ুন আর ফুটবল আঙিনায় দেখা যাবে না মারিয়া ম্যাজিক, ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ
ইন্ডিয়ান সুপার লিগে ছন্দে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। গত ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। বাকি খেলাগুলিতে প্রত্যাশা জাগলেও জয়ের দেখা পায়নি ডুরান্ড কাপের ফাইনালিস্টরা। তারমধ্যে আন্তর্জাতিক বিরতিতে দীর্ঘদিন বন্ধ ছিল ক্লাব ফুটবল। আগামী শনিবার থেকে ফের শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট। চেন্নাইয়ে প্রথম ম্যাচে নামবে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। রাফায়েল ক্রিভেলারোর দলের মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গল কোচের চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। হাঁটুতে চোট থাকায় শনিবার ইস্টবেঙ্গল সম্ভবত পাচ্ছে না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার বোরহা হেরেরাকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই কথা স্বীকার করেছেন লাল হলুদ হেডস্যার।

তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে অনুশীলনে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খেলার ৪৮ ঘন্টা আগে বিকেলে অনুশীলন করেননি স্পেনীয় মিডফিল্ডার। মাঠের বাইরে একা একা রিহ্যাব করতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার রাতে চেন্নাই উড়ে গিয়েছে লাল হলুদ দল। তার আগে দলকে নিয়ে অনেকটা সময় কাটাতে দেখা গেল ইস্টবেঙ্গল কোচকে। মহেশদের সিচুয়েশন প্র্যাকটিসের উপর জোর দিতে দেখা যায় তাঁকে। দুই প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলার অনুশীলনও করেন লাল হলুদ ফুটবলাররা। যদিও অনুশীলন করতে দেখা যায়নি দলের দুই নির্ভরযোগ্য ফুটবলারকে। যাঁদের মধ্যে রয়েছেন নন্দ কুমার শেখর ও মন্দার রাও দেশাই। অনুশীলন না করলেও কোচের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় এই দুই ফুটবলারকে। যদিও সূত্রের খবর শনিবার দুজনের খেলার সম্ভাবনা প্রবল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার