Home » অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত শতরান, বিজয় হাজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধেও জয় বাংলার

অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত শতরান, বিজয় হাজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধেও জয় বাংলার

স্পোর্টস ডেস্ক. সময় কলকাতা, ২৫ নভেম্বর: জোড়া জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করল বাংলা (Bengal Cricket Team)। শনিবার মুম্বইয়ের ব্রেবোর্ণ স্টেডিয়ামে বরোদাকে (Baroda Cricket Team) ৯৫ রানে হারিয়ে দিল বঙ্গব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৪ রান তোলে বাংলা। সৌজন্যে অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত শতরান। ১৩৮ বলে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি। রান তাড়া করতা নেমে ২১৯ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক ও করণ লাল। বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেও নাগাল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলা।

 

টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাচ করার সুযোগ করে দেন বারোডার অধিনায়ক বিষ্ণু শোলাঙ্কি। তবে অধিনায়কের সিদ্ধান্ত দলের বিপক্ষে যায়। প্রথম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক পোড়েল। ব্যাক্তিগত ৬৫ বলে ৫৯ রান করে আউট হল অভিষেক। ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। তবে এই ম্যাচে রান পাননি বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামী। ফেরেন মাত্র ২ রান করে। এরপর অভিমন্যু সঙ্গে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার।  ৪৭ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস আসে তার ব্যাট থেকে। মারেন ৪টি চার।

আরও পড়ুন:Fifa U-17 World Cup: ‘নতুন মেসির’ দুরন্ত হ্যাটট্রিক, ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলে দেয় বাংলা। ওপেন করতে নেমে শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করেছিলেন অভিমন্যু। লিস্ট এ ক্রিকেটে এটা ছিল তাঁর নবম শতরান। ১৩৮ বলে ১৪১ রান করেন অভিমন্যু। তাঁর এই ইনিংস ১৪টি চার দিয়ে সাজানো ছিল। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন । মারেন ৬টি চার ও ১টি ছক্কা। মিডল অর্ডারে বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৪৭ বলে ৪১ রান। মারেন ৪টি চার। তবে রান পাননি মিডল অর্ডারের তিন ব্যাটার শাহবাজ আহমেদ(৯), ঋত্বিক রায় চৌধুরী(৮) ও করণ লাল(৩)। এই সময়ে একাই দলকে টানলেন অভিমন্যু ঈশ্বরণ। ১৩৮ বলে ১৪১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অভিমন্যু। মারেন মোট ১৬ টি চার। ঘরোয়া ক্রিকেটে নিজের নবম শতরান পূর্ণ করলেন বাংলার এই ওপেনার। শেষের দিকে ১৪ বলে ৩৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন প্রদীপ্ত প্রামাণিক। জবাবে ৪৪.২ ওভারে ২১৯ রানে বারোদার ইনিংস শেষ করে দেন বাংলার বোলাররা। করণ লাল ৪৩ রানে ৩ টি ও প্রদীপ্ত ৪৬ রানে ৩ উইকেট নিলেন। মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ নিয়েছেন ২৬ রানে ২ উইকেট। আকাশদীপ, শাহবাজ আহমেদের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট। আগামী ২৭ নভেম্বর তামিলনাড়ুর বিরুদ্ধে নামবে বঙ্গব্রিগেড।

About Post Author