Home » প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : সর্বজনশ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় প্রয়াত। রবিবার সকালে সিঁড়ি থেকে পড়ে আহত ও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলবেলা প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

অমন মুখোপাধ্যায়  রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে অত্যন্ত স্বনামধন্য ছিলেন। তাঁর ছাত্ররা বিভিন্ন মহলে ছড়িয়ে রয়েছেন, যাদের সকলের কাছে প্রণম্য ছিলেন  অমল মুখোপাধ্যায়।  বয়স হলেও সুস্থই ছিলেন তিনি। এমনকি  রবিবার সকাল পর্যন্ত ঠিকঠাক ছিলেন তিনি। রবিবার সকালের  বাজার করতেও বের হন তিনি। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যান তিনি । তাঁর মৃত্যু বঙ্গের শিক্ষা জগতে একটি অধ্যায়ের পতন।তাঁর মৃত্যুতে শিক্ষাজগতে ও বিদ্বজন মহলে শোকের ছায়া।

আরও পড়ুন চলে গেলেন শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা এস এস বদ্রিনাথ

About Post Author