Home » ধর্মতলায় সভাস্থলে পৌঁছলেন অমিত শাহ, সভা ঘিরে বাড়ছে উত্তাপ

ধর্মতলায় সভাস্থলে পৌঁছলেন অমিত শাহ, সভা ঘিরে বাড়ছে উত্তাপ

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বরঃ আজ ধর্মতলায় শাহি সভা। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছতে শুরু করেছেন বিজেপির বহ কর্মী-সমর্থক। ৬০ ফুট দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। ধর্মতলায় সভাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঞ্চে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সব নেতারা। অন্তত তিন লক্ষ মানুষের সমাবেশ হবে ধর্মতলায়, সেই লক্ষ্যমাত্রাই স্থির করেছে বঙ্গ বিজেপি। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় গিয়ে সভা করেছেন নেতারা। সরগরম হয়ে উঠতে চলেছে ধর্মতলা চত্বর। বুধবার শহরে কর্মী আনার জন্য একাধিক ট্রেন ভাড়া করা হয়েছে। ধর্মতলায় শাহি সভার মঞ্চের পাশে বঞ্চনা ভান্ডার ওরফে ড্রপ বক্স রাখা হয়েছে। কোন কোন প্রকল্প থেকে বঞ্চিতহচ্ছে, তা ওই ড্রপ বক্সে জানাতে পারবেন সাধারণ মানুষ। 

সূত্রের  খবর, আগামীদিনে এই ড্রপ বক্স জেলায় জেলায় পৌঁছে যাবে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা ঘিরে স্বাভাবিকভাবেই কলকাতায় প্রচুর ভিড়ের সম্ভাবনা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, সভার কথা মাথায় রেখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে একাধিক গাড়ি। ৩০ হাজার লোকের সমাগম হতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতা থেকে যে গাড়ি ধর্মতলার দিকে আসবে সেগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সেগুলো সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে দক্ষিণের দিকে পাঠানো হবে। দক্ষিণ কলকাতা থেকে যে গাড়িগুলো উত্তর কলকাতা যাবে সেগুলোকে জহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পাঠানো হবে। এপিসি বোস রোড হয়ে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি চলবে। তবে ভিড়ের উপর নির্ভর করে গাড়ি অন্যপথে ঘোরানো হবে।

আরও পড়ুন   বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন শুভেন্দুকে সাসপেন্ড করলেন স্পিকার

জানা গিয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা হাওড়া ও শিয়ালদহ হয়ে বড় মিছিল করে আসছেন সভাস্থলে। হাওড়া দিক থেকে যে মিছিল আসবে সেটি হাওড়া ব্রিজ হয়ে স্ট্যান্ড রোড হয়ে ধর্মতলা পৌঁছবে। শিয়ালদহ থেকে যে মিছিল আসবে সেগুলো এস এন ব্যানার্জি রোড হয়ে সভাস্থলে আসবে, এমনটাই বলছে বিজেপির লালবাজারে দেওয়া তথ্য। সভাস্থলে থাকবে ১০০০ পুলিশ। এছাড়াও অমিত শাহের রাস্তা সহ-একাধিক জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন থাকছে। ৬ টি জোনে ভাগ করা হচ্ছে সভাস্থলকে। প্রতিটি জোনে ১ জন করে ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন। বহুতলেও মোতায়েন পুলিশ। যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার ১ জন থাকছেন। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন ৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদা অফিসারও থাকছেন। জানা গিয়েছে, এজেসি বোস রোড, এপিসি রোড, বিবি গাঙ্গুলি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রেড রোড, স্ট্রিট রোড খোলা সাধারণের জন্য।

About Post Author