সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর: শুধু স্বাদের জন্য নয়, নারকেলের দুধ এর মধ্যে আছে প্রচুর গুন। যা আমাদের অনেকেরই অজানা। নারকলের দুধ এর মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল ও খনিজ এবং ফ্যাটি অ্যাসিড যা মানুষের ত্বকের সাথে চুল এবং স্বাস্থের ও খেয়াল রাখে। এমনকী হজমশক্তি উন্নত করতে দারুণ কাজ করে নারকেলের দুধ। হজমশক্তি উন্নত করতে নারকেলের দুধ ম্যাজিকের মত কাজ করে। সেইসঙ্গে নারকেলের দুধ চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে।এছাড়াও গরমকালে অনেকেই ত্বকের নানা অ্যালার্জির সমস্যায় ভোগেন। সেক্ষেত্রেও কিন্তু ভাল কাজ করে এই নারকেলের দুধ।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
হজমশক্তি উন্নত করতে
নারকেলের মধ্যে রয়েছে ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড। যা হজমশক্তি উন্নত করতে ব্যাপক সাহায্য করে। জানেন কি নারকেলের দুধ খেলে খাবার হজমে সহায়ক উৎসেচকগুলি ক্ষরণের হার বেড়ে যায়। তাই সুস্থ থাকতে হজমশক্তি ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে নারকেলের দুধ দারুণ উপকার।
সংক্রমণ রোধ করতে
নারকেলের দুধের মধ্যে রয়েছে মনোলোরিন নামক বিশেষ একটি উপাদান। তা ভাইরাসের লিপিড মেমব্রেনটিকে ধ্বংস করে তার কার্যক্ষমতা নষ্ট করে। যার কারণে নারকেলের দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে
নারকেলের দুধের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা হার্ট ভাল রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গিয়েছে, নারকেলের দুধ রক্তে থাকা খারাপ কোলেস্টেরল (এলডিএল)-এর মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে।
হার্টের সমস্যা দুর করে
নারকেলের দুধে আছে উপকারী ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই নারকেলের দুধ পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হার্ট কে সুস্থ রাখে।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী