Home » টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

সময় কলকাতা ডেস্ক,১ ডিসেম্বর :  #টি-টোয়েন্টিসিরিজ ৫০ ওভারের  বিশ্বকাপে না পারলেও কুড়ি ওভারের ম্যাচে ভারতের তরুণ ব্রিগেড অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করল ।  ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দখল করল পূর্ণ কর্তৃত্ব রেখে।একদিনের বিশ্বকাপ ফাইনালের দু সপ্তাহের মধ্যে ভারত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিল । একটি ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে গেল এবং অবলীলায় সিরিজ করায়ত্ব  করল সূর্য কুমার যাদবের নেতৃত্বে  ভারতের তরুণ ক্রিকেট দল।

আরও পড়ুন T20 World Cup 2024: চূড়ান্ত ২০২৪ টি-২০ বিশ্বকাপের মূলপর্বের ২০ টি দলের তালিকা, কারা কারা সুযোগ পেল? দেখে নিন

ব্যাঙ্গালুরু পর্যন্ত অপেক্ষা করতে হল না। রায়পুরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জিতে গেল ভারত। রায়পুরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ২০ রানে জিতে ৩-১ ফলে সিরিজে এগিয়ে যাওয়ায় পঞ্চম ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। এদিন রায়পুরে ভারত প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৯উইকেটে ১৭৪ করলে পাল্টা ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি তোলা সম্ভব হয় নি অস্ট্রেলিয়ার পক্ষে। ভারতের পক্ষে ব্যাটে সর্বোচ্চ ৪৬ রান করেন রিঙ্কু সিং। ৩৫ রানের চমৎকার ইনিংস খেলেন উইকেটরক্ষক সন্দীপ শর্মা।৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়ে বোলারদের মধ্যে সবচেয়ে সফল অক্ষর প্যাটেল। ভালো বল করেন রবি বিষ্ণই। অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেডের ঝোড়ো ইনিংসের পরে ম্যাথু ওয়েড ছাড়া কেউ বিশেষ রান পান নি।।

আরও পড়ুন কলকাতা ডার্বিকে কেন্দ্র করে সংঘাত চরমে, আইএফএ-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মোহনবাগানের

About Post Author