স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ৪ ডিসেম্বর: প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস ম্যাচে জিতল লিভারপুল। ইনজুরি টাইমের গোলে ফুলহ্যামকে হারাল তারা। খেলার ফল ৪-৩। হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছে চেলসিও। ঘরের মাঠে ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়েছে ব্লু’জরা। তাও ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির মিডফিল্ডার কোনোর গ্যালাঘার। ফলে বাকি সময় দশজনে খেলতে হয় চেলসিকে। লিভারপুল চেলসির জয়ের দিন আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। টটনেহ্যামের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেন পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামের বিরুদ্ধে মাঠে নামে লিভারপুল। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ২৪ মিনিটে ফুলহ্যামের হয়ে ব্যবধান ১-১ করেন হ্যারি উইলসন। ৩৮ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধের সংযুক্ত সময়ে সেই গোল শোধ করেন ফুলহ্যামের কেনে টেটে। এরপর ৮০ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে দেন ববি ডি করডোভা। ৮৭ মিনিটে ৩-৩ করে লিভারপুল। গোল করেন ওয়াটারু এনডো। একটা সময় মনে হচ্ছিল অমীমাংসিত শেষ হবে ম্যাচ। তবে শেষ মূহুর্তে জয়ের গোল পেয়ে জুরেগন ক্লপের দল। গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

আরও পড়ুন: এবার দুর্গাপুরেও মোহনবাগান সরণী, উপস্থিত মোহন জনতার নয়নের মণি ব্যারেটো
ঘরের মাঠে ব্রাইটনকে হারিয়েছে চেলসি। ১৭ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন এঞ্জো ফার্নান্ডেজ। ২১ মিনিটে তাদের ব্যবধান দ্বিগুণ করেন লেভি কলউইল। খেলার ৪৩ মিনিটে ১ গোল শোধ করে ব্রাইটন। স্কোরবোর্ড ১-২ করেন ফাকিন্ডো বুয়ানানোতে। ৪৫ মিনিটে ফের ধাক্কা খায় চেলসি। লালকার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কোনোর গ্যালাঘার। দ্বিতীয়ার্ধে যদিও ব্যবধান বাড়ায় পচেত্তিনোর দল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন সেই এঞ্জো ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে একটি গোল শোধ করে ব্রাইটন। গোল করেন জোয়াও পেদ্রো। তবে খেলায় সমতা ফেরাতে পারেনি তারা।

আরও পড়ুন: রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য, রাজ্যের দুই খুদে তীরন্দাজকে সম্বর্ধনা দিল তাদের বিদ্যালয়
লিভারপুল ও চেলসির জয়ের দিন আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। টটনেহ্যামের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় পেপ গুয়ার্দিওলার দলকে। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে সিটি। টটনেহ্যামকে এগিয়ে দেন সন ইউং-মিন। যদিও ঠিক ৩ মিনিটের মধ্যে কোরীয় তারকা সনের আত্মঘাতী গোলে সমতা ফেরায় সিটিজেনরা। ৩১ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। গোল করেন ফিল ফডেন।

৬৯ মিনিটে টটনেহ্যামের হয়ে গোলশোধ করেন জিয়োভানি লো সেলসো। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে ফের এগিয়ে যায় সিটি। এরপর মনে হয়েছিল, তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে তারা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেন দেজান কুলুসেভস্কি। খেলার ঠিক ৯০ মিনিটের তার গোলে আবার সমতা ফেরায় স্পার্স।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার